মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • শ্রাবন্তীর খোলামেলা স্বীকারোক্তি: "আইটেম গানে পারফর্ম করতে আমার দারুণ লাগে"
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক

‘হাহা’ রিয়েক্টে ভরে গেছে রাকুলের পোস্ট

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
৭ মে ২০২৫, ১৫:৩৫

ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের জনপ্রিয় পর্যটনকেন্দ্র পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহত হওয়ার পর থেকে ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনা বেড়ে গেছে। কাশ্মীর হামলা নিয়ে প্রতিবেশী দুই দেশ পাল্টাপাল্টি নানা পদক্ষেপের পর এবার পাল্টাপাল্টি হামলায় গড়িয়েছে দুই দেশের উত্তেজনা। পাকিস্তান শাসিত কাশ্মীর এবং পাকিস্তানের ওপর ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। গতকাল মধ্যরাতে চালানো এই হামলায় অন্তত ৮ জন নিহত এবং ৩৫ জন আহত হয়েছে।

এদিকে ভারতের এই হামলার প্রভাব পড়েছে দেশটির শোবিজ অঙ্গনেও। ইতোমধ্যে অনেক নামিদামি তারকা এ হামলার পক্ষ নিয়ে মন্তব্য করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। বলিউড অভিনেত্রী রাকুল প্রীত সিংও তাদের মধ্যে একজন। তবে রাকুলের সেই পোস্ট ‘হাহা’ রিয়েক্ট দিয়ে ভরে গেছে।

অভিনেত্রীর বক্তব্যের সঙ্গে যে একমত নন অনুরাগীরা, তা জানান দিচ্ছে এই পাবলিক রিয়েকশন।

বুধবার (৭ মে) ফেসবুকে রাকুল ‘অপারেশন সিঁদুর’-এর একটি পোস্টকার্ড শেয়ার করেন। সঙ্গে লেখেন ‘আমাদের বীরদের অতুলনীয় সাহসকে শ্রদ্ধা ও সালাম।’ রাকুলের এই পোস্টে এ প্রতিবেদন লেখা পর্যন্ত ২৯ হাজার রিয়েক্ট পড়েছে যার মধ্যে ১৬ হাজার ‘হাহা’ রিয়েক্ট! মন্তব্য বিভাগেও বেশিরভাগ মানুষকে পাকিস্তানের সমর্থনে মন্তব্য করতে দেখা গেছে।

কেউ বলছেন, ‘পাকিস্তান জিন্দাবাদ’, কারো মতে, ‘পাকিস্তানই জিতবে এ যুদ্ধ’, কেউ আবার প্রশ্ন ছুড়ে বলছেন, ‘সিনেমা বানাচ্ছেন কবে?’

এদিকে ভারতের এই হামলায় যেখানে চিন্তিত গোটা বিশ্ব, সেখানে সন্তুষ্টি প্রকাশ করেছেন দেশটির শোবিজ অঙ্গনের তারকারা। বলিউড তো বটেই, দক্ষিণী ইন্ডাস্ট্রির পক্ষ থেকেও অপারেশন সিঁদুরের জন্য নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানানো হয়েছে। ভারতীয় সেনাবাহিনীর প্রতি সমর্থন জানিয়ে পোস্ট করেছেন অক্ষয় কুমার, রজনীকান্ত, চিরঞ্জীবী, আল্লু অর্জুনের মতো তারকারা।

গত ২২ এপ্রিল ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের জনপ্রিয় পর্যটনকেন্দ্র পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহত হওয়ার পর থেকে ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনা বেড়ে গেছে। এবার পাল্টাপাল্টি হামলায় গড়িয়েছে দুই দেশের উত্তেজনা।

পাকিস্তান শাসিত কাশ্মীর এবং পাকিস্তানের ওপর ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। মধ্যরাতে চালানো এই হামলায় অন্তত ৮ জন নিহত এবং ৩৫ জন আহত হয়েছে। পাকিস্তানের অন্তত ৬টি পৃথক স্থানে সর্বমোট ২৪টি হামলা চালিয়েছে ভারত।

অন্যদিকে পাকিস্তানও পাল্টা হামলা চালিয়েছে। পাকিস্তান দাবি করেছে, ভারতীয় ক্ষেপণাস্ত্র হামলার পাল্টা জবাবে তারা ভারত-শাসিত কাশ্মীরের ভিম্বর গলি এলাকায় গোলা নিক্ষেপ করেছে। বিবিসি নিশ্চিত হয়েছে, ভারত শাসিত কাশ্মীরে অন্তত ১০ জন বেসামরিক মানুষ মারা গেছেন। এ ছাড়া আহতের সংখ্যা ৩২ জন। ভারতীয় সেনাবাহিনীর একজন মুখপাত্র এর আগে এই অঞ্চলে তিনজনের মৃত্যু নিশ্চিত করেছিলেন। অন্যদিকে পাকিস্তানের সেনাবাহিনী বলছে, ভারতের হামলায় এ পর্যন্ত ২৬ জন নিহত এবং ৪৬ জন আহত হয়েছেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর