মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • শ্রাবন্তীর খোলামেলা স্বীকারোক্তি: "আইটেম গানে পারফর্ম করতে আমার দারুণ লাগে"
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক

ভারত-পাকিস্তানকে শান্ত থাকতে বলল চীন

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
৭ মে ২০২৫, ১২:১৫

পাকিস্তানে ভারতের ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় গভীর হতাশা ও উদ্বেগ জানিয়েছে চীন। এই দুই পারমাণবিক শক্তিধর প্রতিবেশী রাষ্ট্রকেই শান্ত থাকার আহ্বান জানিয়েছে দেশটি।

ভারত ও পাকিস্তান- দুই দেশেরই প্রতিবেশী চীন। তবে ঘনিষ্ঠ সম্পর্ক চীনের সঙ্গে। পাকিস্তানে ভারতের সামরিক অভিযানের প্রতিক্রিয়ায় হতাশা প্রকাশ করে চীন বলেছে, চলমান পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেন ভারত ও পাকিস্তান এমন প্রতিবেশী যাদের আলাদা করা সম্ভব নয়— এই দুই দেশ চীনেরও প্রতিবেশী। চীনের অবস্থান সব ধরনের সন্ত্রাসবাদের বিরুদ্ধে।

চীন ভারত-পাকিস্তান দুই পক্ষকেই শান্তি ও স্থিতিশীলতাকে গুরুত্ব দিয়ে সংযত থাকার আহ্বান জানিয়েছে। চীনের ওই মুখপাত্র বলেন, তারা যেন এমন কোনো পদক্ষেপ না নেয়, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে।

ভারতের হামলায় পাকিস্তানে এ পর্যন্ত আটজন নিহত হয়েছেন বলে জানা গেছে। আর আহত হয়েছেন অন্তত ৩৫ জন। অন্যদিকে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে পাকিস্তানের হামলায় তিনজন নিহত হয়েছেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর