মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • শ্রাবন্তীর খোলামেলা স্বীকারোক্তি: "আইটেম গানে পারফর্ম করতে আমার দারুণ লাগে"
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক

কানাডাকে বিনিয়োগ সম্পর্ক শক্তিশালী করার আহ্বান প্রধান উপদেষ্টার

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
৭ মে ২০২৫, ১০:৩১

কানাডাকে দ্বিপাক্ষিক অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি ও বিনিয়োগের সুযোগ সম্প্রসারণের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। কানাডার ইন্দো-প্যাসিফিক বাণিজ্য প্রতিনিধি পল থপিলের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা এ আহ্বান জানান।

৬ মে (মঙ্গলবার) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বৈঠককালে তিনি এ আহ্বান জানান। প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

পল থপিল এ সফরে বেল হেলিকপ্টার, ব্ল্যাকবেরি, গিলডান অ্যাকটিভওয়্যার, জেসিএম পাওয়ার এবং অ্যাডভানটেক ওয়্যারলেস কমিউনিকেশনসসহ কানাডার শীর্ষস্থানীয় কিছু কোম্পানির সিনিয়র নির্বাহীদের নিয়ে একটি উচ্চ পর্যায়ের ব্যবসায়িক প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন।

বৈঠককালে থপিল বলেন, ‘আমরা বাংলাদেশের অর্থনৈতিক সম্ভাবনায় বিশ্বাস করি। এ কারণেই আমি ব্যবসায়িক প্রতিনিধিদের সঙ্গে এনেছি। আমরা বাণিজ্যিক সম্পর্ক আরও শক্তিশালী করতে চাই।’

তিনি অধ্যাপক ইউনূসের নেতৃত্বে নেওয়া সংস্কারমূলক উদ্যোগের প্রশংসা করে বলেন, ‘আপনি সাহসী ও প্রয়োজনীয় সংস্কার করেছেন। আপনি চমৎকার একটি উপদেষ্টা দল গঠন করেছেন। আমরা ইতোমধ্যে অগ্রগতির স্পষ্ট ইঙ্গিত দেখতে পাচ্ছি। আপনার সরকারের নেওয়া সংস্কারগুলো টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধির ভিত্তি তৈরি করছে এবং কানাডা বাংলাদেশকে একটি গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে মূল্যায়ন করে।’

জবাবে অধ্যাপক ইউনূস বলেন, ‘আমরা একটি বিশৃঙ্খল পরিস্থিতি মোকাবিলা করেছি। আমরা যা পেয়েছি তা ছিল একপ্রকার দুর্যোগ। মনে হয়েছে ১৫ বছরের দীর্ঘ এক ভূমিকম্প। সেই অসম্ভব পরিস্থিতি থেকেও আমরা ধীরে ধীরে সংস্কারের মাধ্যমে অগ্রসর হচ্ছি। সামনে এগোতে আমাদের পাশে আপনাদের মতো বন্ধু দরকার।’

প্রধান উপদেষ্টা কানাডিয়ান বিনিয়োগকারীদের আন্তরিক আমন্ত্রণ জানিয়ে বলেন, ‘বাংলাদেশ শিল্প সম্প্রসারণের জন্য প্রস্তুত এবং এটি আঞ্চলিক রপ্তানি কেন্দ্রে পরিণত হওয়ার বিশাল সম্ভাবনা রাখে।’

তিনি আরও বলেন, ‘আপনারা এখানে বিনিয়োগ করতে পারেন, উৎপাদন করতে পারেন এবং এখান থেকে অন্যান্য বাজারে পুনরায় রপ্তানি করতে পারেন। আমরা আমাদের জনগণকে প্রশিক্ষণ দিতে প্রস্তুত এবং কানাডিয়ান ব্যবসায়িক প্রতিষ্ঠানের সঙ্গে অংশীদার হতে আগ্রহী। বাংলাদেশে কানাডা সব সময় স্বাগত।’

বৈঠকে প্রধান উপদেষ্টার এসডিজি সমন্বয়কারী ও সিনিয়র সচিব লামিয়া মোরশেদ উপস্থিত ছিলেন।

কানাডীয় প্রতিনিধি দলে ছিলেন বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার অজিত সিং, হাইকমিশনের সিনিয়র ট্রেড কমিশনার ডেবরা বয়েস, বেল হেলিকপ্টারের কমার্শিয়াল সেলস ম্যানেজার উইলিয়াম ডিকি, ব্ল্যাকবেরির হেড অব গভর্নমেন্ট সলিউশনস ব্র্যাড কোলওয়েল, এক্সপোর্ট ডেভেলপমেন্ট কানাডার দক্ষিণ এশিয়া প্রধান লাডিসলাউয়া পাপারা, গিলডান অ্যাকটিভওয়্যারের ভাইস প্রেসিডেন্ট জুয়ান কন্ট্রেরাস, জেসিএম পাওয়ারের এশিয়া অঞ্চলের পরিচালক মো. আলী এবং অ্যাডভানটেক ওয়্যারলেস কমিউনিকেশনস-এর গ্লোবাল সেলস ভাইস প্রেসিডেন্ট টনি র‌্যাডফোর্ড।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর