মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • শ্রাবন্তীর খোলামেলা স্বীকারোক্তি: "আইটেম গানে পারফর্ম করতে আমার দারুণ লাগে"
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক

১৫ ঘণ্টার সংবাদ সম্মেলন

মালদ্বীপ প্রেসিডেন্টের বিশ্বরেকর্ড

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
৪ মে ২০২৫, ১৬:০৬

বিশ্ববাসী যখন সাংবাদিক সম্মেলনকে একটি আনুষ্ঠানিক রুটিন বলে ধরে নেয়, তখন মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু সেটাকে একেবারে অন্য উচ্চতায় নিয়ে গেলেন।

একনাগাড়ে প্রায় ১৫ ঘণ্টা ধরে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিয়ে গড়লেন নতুন এক বিশ্বরেকর্ড— পেছনে ফেললেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকেও।

শনিবার (৩ মে) সকাল ১০টা (স্থানীয় সময়) থেকে শুরু হওয়া এই সম্মেলন চলে গভীর রাত পর্যন্ত— মোট সময় ১৪ ঘণ্টা ৫৪ মিনিট। মালদ্বীপের প্রেসিডেন্টের দপ্তরের দাবি, কোনো রাষ্ট্রপ্রধানের জন্য এটিই বিশ্বের দীর্ঘতম প্রেস কনফারেন্স।

বিশ্ব প্রেস স্বাধীনতা দিবস উপলক্ষে এই ব্যতিক্রমধর্মী উদ্যোগের মাধ্যমে প্রেসিডেন্ট মুইজ্জু একদিকে যেমন গণমাধ্যমের প্রতি শ্রদ্ধা জানান, অন্যদিকে তুলে ধরেন সংবাদপত্রের নিরপেক্ষতা ও সত্যনিষ্ঠার গুরুত্ব। প্রেসিডেন্টের কার্যালয়ের বিবৃতিতে বলা হয়, এদিন সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেওয়ার পাশাপাশি জনসাধারণের পাঠানো প্রশ্নেরও জবাব দেন প্রেসিডেন্ট মুইজ্জু।

প্রেসিডেন্ট বলেন, ফ্যাক্টচেকড, ভারসাম্যপূর্ণ ও নিরপেক্ষ সাংবাদিকতা একটি সমাজের মেরুদণ্ড।

এর আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ২০১৯ সালে ১৪ ঘণ্টা ধরে সংবাদ সম্মেলন করেছিলেন। তারও আগে, বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো ৭ ঘণ্টার সম্মেলনের মাধ্যমে প্রথমবার আলোচনায় আসেন। এবার মালদ্বীপের প্রেসিডেন্ট তাদের দুজনকেই ছাপিয়ে গেলেন।

সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট আরও জানান, রিপোর্টার্স উইদআউট বর্ডার্স (আরএসএফ) প্রকাশিত ২০২৫ সালের ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইনডেক্সে মালদ্বীপের অবস্থান দুই ধাপ উন্নত হয়ে এখন ১০৪তম।

সাংবাদিকদের জন্য সম্মেলনস্থলে ছিল খাবার ও অন্যান্য প্রয়োজনীয় আয়োজন। অংশগ্রহণ করেন প্রায় দুই ডজন সাংবাদিক। প্রেসিডেন্ট মুইজ্জুর এই দীর্ঘ প্রেস কনফারেন্স শুধু একটি রেকর্ড নয়; গণতন্ত্র, গণমাধ্যম ও জনগণের প্রতি জবাবদিহিতায় তার অঙ্গীকারের সংকেত।

২০০৯ সালে তৎকালীন প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদ সারা বিশ্বের নজর কাড়েন সমুদ্রের নিচে মন্ত্রিসভার বৈঠক করে। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ঝুঁকির বিষয়ে সচেতনতা তৈরি করতেই তারা স্কুবা গিয়ার পরে সমুদ্রের তলদেশে জাতীয় টেলিভিশনে বৈঠক করেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর