মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • শ্রাবন্তীর খোলামেলা স্বীকারোক্তি: "আইটেম গানে পারফর্ম করতে আমার দারুণ লাগে"
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক

খাদ্য উপদেষ্টা

টিসিবির ভুয়া কার্ড বাতিল করে স্মার্টকার্ড দেওয়া হবে

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
৩ মে ২০২৫, ১৬:২৭

টিসিবির ভুয়া কার্ড বাতিল করে ভোক্তাদের স্মার্ট কার্ড দেওয়ার কথা জানিয়েছেন খাদ্য ও ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার।

আজ (৩ মে) শনিবার দুপুরে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার সিএসডি এলাকায় সাইলো’র নির্মাণাধীন খাদ্য গুদাম পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

খাদ্য উপদেষ্টা বলেন, ‘কৃষকরা যাতে তাদের ফসলের ন্যায্য দাম পান সে ব্যাপারে খুবই সতর্কতার সঙ্গে কাজ করছে সরকার। বর্তমানে চালের দাম সহনীয় পর্যায়ে এলেও কৃষকদেরও ন্যায্য দাম পেতে হবে। কারণ, কৃষকরা ন্যায্য দাম পেলে তারা শস্য উৎপাদনে আরও উৎসাহী হবেন। তাই সরকার এ বিষয়টি গুরুত্ব দিয়ে কাজ করছে।’

এ বছর বোরোর আশানুরূপ ফলনের কথা উল্লেখ করে উপদেষ্টা বলেন, বোরোর ফসল উৎপাদন বেড়েছে। এতে করে আমরা একটি ভালো মজুদ গড়ে তুলতে পারবো। বোরোর পাশাপাশি অন্য ফসলের উৎপাদনও যদি ভালো হয় তাহলে টিসিবি এবং ওএমএসসহ সরকারের খাদ্য বিষয়ক কর্মসূচিগুলো আমরা আরও ব্যাপকভাবে বাড়াতে পারবো। চালের দাম ক্রমান্বয়ে আরেকটু কমে এলে আটার দামও কমে যাবে।’

মিলগুলোতে মোটা চাল কেটে চিকন করার প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আলী ইমাম মজুমদার বলেন, ‘এটি আমরা তদন্ত করে দেখছি। তারা অস্বীকার করলেও বড় যে চাল মিলগুলো রয়েছে, সেগুলোতে আমরা তদন্ত করছি। যদি চাল কেটে চিকন করা হয়, এটা যাতে না করা হয়- এ ব্যাপারে আমরা ব্যবস্থা নেবো।’

গম ও আটার দাম বৃদ্ধি প্রসঙ্গে খাদ্য উপদেষ্টা আলী ইমাম বলেন, ‘আমাদের মধ্যবিত্ত সমাজে সবাই আমরা এক বেলা রুটি খাই। আগে মানুষ তিনবেলা ভাত খেয়েছে। সেক্ষেত্রে আমাদের দেশে গমের চাহিদা রয়েছে বছরে কমপক্ষে ৭০ লাখ টন। আমাদের দেশে গমের অভ্যন্তরীণ উৎপাদন ১০ লাখ টন। বাকি ৬০ লাখ টন গম বেসরকারিভাবে আমদানি করতে হয়।’

তিনি আরও বলেন, ‘সরকারিভাবে আমরা যেটা আমদানি করি সেটার কিছু পরিমাণ ওএমএসে দেই। বাকিটা আমাদের রেশনিংয়ে পুলিশ-মিলিটারি-আনসার ও জেলখানাসহ অন্যান্য সংস্থায় দেওয়া হয়।’

এ সময় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা ও পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার, অতিরিক্ত জেলা প্রশাসক আলমগীর হোসেন, বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মোস্তাফিজুর রহমান, বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলামসহ খাদ্য নিয়ন্ত্রক বিভাগের কর্মকর্তারা।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর