মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • শ্রাবন্তীর খোলামেলা স্বীকারোক্তি: "আইটেম গানে পারফর্ম করতে আমার দারুণ লাগে"
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক

একসঙ্গে স্বজন হারালেন বলিউডের একঝাঁক তারকা

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
৩ মে ২০২৫, ১৩:২০

বলিউড তারকা অনিল কাপুরের মা নির্মল কাপুর আর নেই। শুক্রবার (২ মে) মারা গেছেন তিনি। মৃত্যুকালে বয়স হয়েছিল ৯০ বছর। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

জানা গেছে, দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত কারণে ভুগছিলেন নির্মল কাপুর। কয়েক দিন আগে তার শারীরিক পরিস্থিতি অবনতি হওয়ায় ভর্তি ছিলেন মুম্বাইয়ের কোকিলাবেন ধীরুভাই হাসপাতালে। সেখানেই শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

শনিবার (৩ মে) পবনহংস শ্মশানে অনিল কাপুরের মায়ের শেষকৃত্য সম্পন্ন হওয়ার কথা। জানা গেছে এরইমধ্যে মায়ের মরদেহ নিয়ে শ্মশানে পৌঁছেছেন তিন ভাই বনি কাপুর, অনিল কাপুর, সঞ্জয় কাপুররা।

নির্মল কাপুর ছিলেন প্রখ্যাত প্রযোজক সুরিন্দর কাপুরের স্ত্রী। তাদের সন্তানদের মধ্যে আছেন প্রযোজক বনি কাপুর, জনপ্রিয় অভিনেতা অনিল কাপুর এবং সঞ্জয় কাপুর। নির্মলার মৃত্যুতে বলিউডের এই নামকরা পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

এদিকে শুধু নির্মল কাপুরের মৃত্যুতে শুধু অনিল-বনি-সঞ্জয় মা হারা হননি। স্বজনহারা হয়েছে জাহ্নবী, খুশি, অর্জুন, শানায়া ও সোনম কাপুর। কেননা তারা সবাই নির্মল কাপুরের নাতি-নাতনি। ওই জায়গা থেকে বলা যায় বলিউডের একঝাঁক তারকা হলেন স্বজনহারা।

শেষবারের মতো ঠাকুরমাকে দেখতে শুক্রবার ভোরে ছুটে আসেন সোনম কাপুর। থমথমে ছিল তার চোখমুখ। ভেঙে পড়েন অর্জুন কাপুরও। এ সময় কাপুর পরিবারকে সান্ত্বনা দিতে ছুটে যান রানি মুখোপাধ্যায়, করণ জোহর, ফারহা খান, রবিনা ট্যান্ডন, অনুপম খের, জাভেদ আখতার, রাজকুমার সন্তোষীসহ বলিউডের একাধিক তারকা।

 

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর