মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • শ্রাবন্তীর খোলামেলা স্বীকারোক্তি: "আইটেম গানে পারফর্ম করতে আমার দারুণ লাগে"
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক

বারবার সর্দি-কাশিতে ভুগছেন?

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
১ মে ২০২৫, ১৪:৪৭

শরীর সুস্থ রাখতে প্রয়োজন নানা ধরনের ভিটামিন ও খনিজ। কিন্তু একটি উপাদান যা প্রায়ই অবহেলিত থেকে যায়, সেটি হলো আয়োডিন। অথচ এই খনিজ উপাদানের ঘাটতি শরীরে বিভিন্ন সমস্যার জন্ম দিতে পারে। আয়োডিনের অভাব সময়মতো না বুঝলে তা হতে পারে স্বাস্থ্যঝুঁকির কারণ।

চলুন, জেনে নিই শরীরে আয়োডিনের ঘাটতি হলে কোন কোন লক্ষণ দেখা দেয়।

বারবার সর্দি-কাশি হওয়া
সহজেই ঠাণ্ডা লাগা বা ঘনঘন অসুস্থ হওয়া শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়ার ইঙ্গিত দেয়, যার পেছনে আয়োডিন ঘাটতি থাকতে পারে।

ক্লান্ত অনুভব করা
বিশ্রাম নেওয়ার পরেও যদি সারা দিন ক্লান্তি, অবসন্নতা বা ঝিমুনি অনুভব করেন, তবে তা আয়োডিনের অভাবের লক্ষণ হতে পারে।

দুর্বলতা ও অবসাদ
আয়োডিনের ঘাটতিতে শরীর খুব সহজেই দুর্বল হয়ে পড়ে।

হাত-পা নাড়াতেও কষ্ট হয়। বেশি দুর্বল লাগলে অবশ্যই সতর্ক হোন।

ত্বক রুক্ষ ও শুষ্ক হয়ে যাওয়া
ক্রিম বা তেল ব্যবহার করেও যদি ত্বকের রুক্ষতা না কমে, ফেটে যায় তবে তা আয়োডিন ঘাটতির ইঙ্গিত হতে পারে।

অস্বাভাবিক ওজন বৃদ্ধি
হঠাৎ ওজন বাড়তে থাকলে তা শুধু খাদ্যাভ্যাস নয়।

বরং শরীরের আয়োডিনের ঘাটতির কারণেও হতে পারে।

স্মৃতিশক্তি ও মনোযোগে সমস্যা
আয়োডিন কমে গেলে মস্তিষ্কের কার্যকারিতা কমে যায়। যার ফলে মনে রাখতে কষ্ট হয় এবং কাজে মন বসে না।

ঘাড় ফোলা ও যন্ত্রণা
ঘাড়ের মাঝের অংশ যদি ফুলে যায় ও ব্যথা অনুভব হয়, তাহলে তা আয়োডিন অভাবজনিত গলগণ্ডের লক্ষণ হতে পারে।

চুল পড়া বেড়ে যাওয়া
আয়োডিনের অভাবে চুল ঝরতে শুরু করে। যদি চুল পড়া হঠাৎ বেড়ে যায়, তাহলে তা অবহেলা না করে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।

এই লক্ষণগুলোর এক বা একাধিক আপনার মধ্যে দেখা দিলে দেরি না করে চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন। আয়োডিন একটি ছোট কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান। যা আপনার সামগ্রিক স্বাস্থ্য বজায় রাখতে সহায়তা করে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর