মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক
  • আইনশৃঙ্খলা জোরদারের দাবি পাটওয়ারীর
  • মস্কোতে নেওয়া হলো খামেনিকে
  • ট্রাম্পকে খোলা চ্যালেঞ্জ ইরানের

বক্তব্য দেবেন তারেক রহমান 

আজ শ্রমিক সমাবেশ করবে বিএনপি

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
১ মে ২০২৫, ১১:২৮

মহান মে দিবস উপলক্ষে জাতীয়তাবাদী শ্রমিক দলের ব্যানারে রাজধানীতে সমাবেশ করবে বিএনপি। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এতে নির্দেশনামূলক বক্তব্য দেবেন।

বৃহস্পতিবার (১ মে) দুপুর ২টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই শ্রমিক সমাবেশ শুরু হবে। এতে লন্ডন থেকে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য দিবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এছাড়া দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সিনিয়র নেতারাও বক্তব্য রাখবেন। সমাবেশে শ্রমিক দল তাদের ১২ দফা দাবি তুলে ধরবে।

এদিকে কর্মসূচিতে ব্যাপক জনসমাগম ঘটাতে ইতোমধ্যে নানামুখী প্রস্তুতি নেওয়া হয়েছে। যৌথসভা থেকে শুরু করে দলের অঙ্গসংগঠনগুলো বিশেষ করে শ্রমিক দল ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। শ্রমিকদের সব সংগঠনকে এই সমাবেশে উপস্থিত থাকতে বলা হয়েছে। একইসঙ্গে ঢাকা মহানগর বিএনপি এবং অঙ্গ সংগঠনগুলোও শ্রমিক সমাবেশে তাদের সর্বোচ্চ উপস্থিতি নিশ্চিত করবে।

এদিকে শ্রমিক সমাবেশ সামনে রেখে বুধবার (৩০ এপ্রিল) দুপুরে নয়াপল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করেছে শ্রমিক দল। সেখানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, শ্রমিক সমাবেশ সফলে রাজধানীতে শ্রমিক দলের পক্ষ থেকে তাদের ১২ দফা দাবির লিফলেট বিতরণ করা হচ্ছে, প্রচার-প্রচারণা চলছে। ব্যানার-ফেস্টুন করা হয়েছে।

তিনি জানান, ঢাকাসহ তার আশপাশের শিল্পাঞ্চল থেকে শ্রমিকরা এই সমাবেশে অংশ নেবেন। 

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর