মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • শ্রাবন্তীর খোলামেলা স্বীকারোক্তি: "আইটেম গানে পারফর্ম করতে আমার দারুণ লাগে"
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক

শাহজাদপুরে অধিগ্রহণকৃত জমির ন্যায্যমূল্য দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

মোঃ রায়হান আলী, শাহজাদপুর, সিরাজগঞ্জ

প্রকাশিত:
২৯ এপ্রিল ২০২৫, ১৫:৫২

সিরাজগঞ্জ শাহজাদপুরে বন্যা নিয়ন্ত্রন বাঁধ নির্মানের জন্য জমি অধিগ্রহণকৃত ডোমবারিয়া মৌজার আহাম্মাদপুরের জমি ও বাড়িসহ সকল স্থাপনার ন্যায্য মূল্যের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী।

গত সোমবার বিকালে রুপবাটি ইউনিয়র পরিষদের সামনে আহাম্মাদপুর সড়কে জমি ও বাড়ির মালিক নারী-পুরুষরা এ কর্মসূচি পালন করে। উক্ত মানববন্ধনে আবু ইউসুফ, সাবেক ইউপি সদস্য আলমগীর হোসেন, মোঃ কেরামত সরকার, হাজি মোজাম্মেল মোল্লা, আব্দুল আলীম প্রাং, আমেনা খাতুন, হাসিনা খাতুন, নাজমা বেগমসহ ভুক্তোভোগী ৮০ জন জমির মালিক ও তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বক্তারা বলেন, বংশ পরম্পরায় ৫’শ বছর পুরাতন গ্রামে আমরা বাড়িঘর নির্মাণ করে জমিতে আবাদ করে জীবিকা নির্বাহ করছি। এই বড়িঘর ও জমি ছাড়া আমাদের অন্য কোনো অবলম্বন নেই। এই সম্পত্তির ন্যায্য ক্ষতিপূরণ পেলে সেই টাকা দিয়ে আমাদের অন্যত্র জমি কিনতে হবে। অন্যথায় আমরা জমির ন্যায্য মূল্য না পেলে আমরণ অনশন করবো।

বক্তারা আরও বলেন, জমি অধিগ্রহণের সময় পুরনো রেকর্ড দেখে শতাংশ প্রতি ক্ষতিপূরণ ধরা হয়েছে অথচ জমির বর্তমান মূল্য তার চেয়ে ১০-১২ গুণ বেশি। আমাদের সাথের মৌজায় ও গ্রাম শেলাচাপড়ীতে প্রতি শতাংশ বাড়ির জমির মূল্য দিচ্ছে প্রায় ১লক্ষ ১৫ হাজার টাকা সেখানে আমাদের দিচ্ছে মাত্র প্রায় ৪৫ হাজার টাকা অপরদিকে ফসলী জমির মূল্য আমাদের দিচ্ছে প্রায় ৩৫ হাজার টাকা করে আর তাদের দিচ্ছে প্রায় ১ লক্ষ ৭০০টাকা। এমন বৈষম্য নিরশনে আমাদের বর্তমান অভিভাবক উপজেলা নির্বাহী অফিসারের হস্তক্ষেপ কামনা করছি।

এব্যপারে উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুজ্জামনা জানান, ‘বন্যা নিয়ন্ত্রন বাঁধ অত্র অঞ্চলের জন্য একটি গুরুত্বপূর্ণ প্রকল্প। প্রকল্পটি বাস্তবায়নে সকলের সহযোগিতা দরকার। জমি মালিকদের দাবির বিষয়টি উদ্ধতন কতৃপক্ষকে অবহিত করা হবে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজন মনে করলে তাদের বিষয়টি বিবেচনা করবেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর