মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক
  • আইনশৃঙ্খলা জোরদারের দাবি পাটওয়ারীর
  • মস্কোতে নেওয়া হলো খামেনিকে

পোপকে শ্রদ্ধা জানাতে ভ্যাটিকানের সেন্ট পিটার্স বাসিলিকায় প্রধান উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
২৬ এপ্রিল ২০২৫, ১০:২৮

প্রয়াত পোপ ফ্রান্সিসকে শ্রদ্ধা জানাতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস স্থানীয় সময় শুক্রবার ভ্যাটিকান সিটির সেন্ট পিটার্স ব্যাসিলিকায় গেছেন। আজ (২৬ এপ্রিল) শনিবার পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়া হবে। এর আগে শ্রদ্ধা নিবেদনের জন্য পোপ ফ্রান্সিসের মরদেহ সেন্ট পিটার্স ব্যাসিলিকায় রাষ্ট্রীয় মর্যাদায় রাখা হয়েছে। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাজের দারুণ ভক্ত ছিলেন পোপ ফ্রান্সিস। তিনি সব সময় অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাজের ভূয়সী প্রশংসা করতেন। বিশেষ করে বিশ্বজুড়ে প্রান্তিক জনগোষ্ঠীর জন্য অধ্যাপক ইউনূসের কর্মযজ্ঞ এবং তাঁর ‘তিন শূন্য’ দৃষ্টিভঙ্গি, যেখানে কোনো বেকারত্ব, দারিদ্র্য ও কার্বন নিঃসরণ থাকবে না, এর প্রশংসা করতেন পোপ ফ্রান্সিস। তিনি অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে মিলে ভ্যাটিকানে ‘তিন শূন্য উদ্যোগ’ চালু করেছিলেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর