মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • শ্রাবন্তীর খোলামেলা স্বীকারোক্তি: "আইটেম গানে পারফর্ম করতে আমার দারুণ লাগে"
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক

তন্ময়সহ শেখ পরিবারের ৪ সদস্যের দেশত্যাগে নিষেধাজ্ঞা  

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
২৪ এপ্রিল ২০২৫, ১৮:১৪

দুর্নীতির অভিযোগ থাকায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার তিন চাচাতো ভাই খুলনা-২ আসনের সাবেক সংসদ সদস্য শেখ সালাহউদ্দিন জুয়েল, শেখ সোহেল ও শেখ জালাল উদ্দিন রুবেলের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। একই সঙ্গে তার চাচাতো ভাই শেখ হেলালের ছেলে ও বাগেরহাট-২ আসনের সাবেক সংসদ সদস্য শেখ তন্ময়ের দেশত্যাগেও নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।  

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিবের আদালত দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য জানান।

তিনি বলেন, দুদকের পক্ষে সংস্থার উপপরিচালক মোস্তাফিজুর রহমান তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা চেয়ে আজ আবেদন করেন।

আবেদনে বলা হয়, বিগত সরকারের সাবেক মন্ত্রী ও বিভিন্ন নির্বাচনী এলাকার এমপিদের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। এই অভিযোগ অনুসন্ধানকালে এই ব্যক্তিরা বিদেশ যাওয়ার চেষ্টা করছে বলে দুদক জানতে পেরেছে। অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দরকার।

প্রসঙ্গত, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ভাই শেখ আবু নাসেরের ছেলে জুয়েল ২০১৮ ও ২০২৪ সালে খুলনা-২ আসন থেকে সংসদ সদস্য হন। তার ভাই শেখ সোহেল যুবলীগের প্রেসিডিয়াম সদস্য এবং বিসিবির সাবেক পরিচালক। তাদের ভাই শেখ জালাল উদ্দিন রুবেল নৌপরিবহন ব্যবসার সঙ্গে সম্পৃক্ত।

এ ছাড়া তাদের আরেক ভাই শেখ হেলালের ছেলে শেখ তন্ময় ২০১৮ ও ২০১৪ সালে বাগেরহাট-২ আসন থেকে সংসদ সদস্য হন।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর