মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • শ্রাবন্তীর খোলামেলা স্বীকারোক্তি: "আইটেম গানে পারফর্ম করতে আমার দারুণ লাগে"
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক

কুবিতে 'এ' ও 'সি' ইউনিটের সাবজেক্ট চয়েস শুরু

কুবি প্রতিনিধি

প্রকাশিত:
২৪ এপ্রিল ২০২৫, ১৬:৫৬

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) 'এ' (বিজ্ঞান ও প্রকৌশল) এবং 'সি' ইউনিটের (ব্যবসায় শিক্ষা) পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা আজ দিবাগত রাত ১২ টা থেকে সাবজেক্ট চয়েস দিতে পারবেন। আগামী পহেলা মে রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত উত্তীর্ণ শিক্ষার্থীরা নিজ প্রোফাইল থেকে তাদের পছন্দ অনুযায়ী সাবজেক্ট চয়েস দিতে পারবেন।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ এমদাদুল হক সাক্ষরিত এক বিজ্ঞপ্তি থেকে বিষয়টি জানা যায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আজ রাত ১২ টার পর থেকে আগামী ০১ মে পর্যন্ত ‘এ’ ও ‘সি’ ইউনিট ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা তাদের স্ব স্ব প্রোফাইল সাবজেক্ট চয়েস দিতে পারবে। এছাড়া, কোটায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সাবজেক্ট চয়েসের সময় অবশ্যই কোটা উল্লেখ করতে হবে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, ' উত্তীর্ণ শিক্ষার্থীরা আজকে রাত ১২ টার পর থেকে সাবজেক্ট চয়েস দিতে পারবে। ০১ মে রাত ১১টা ৫৯ পর্যন্ত শিক্ষার্থীরা তাদের প্রোফাইল থেকে সাবজেক্ট চয়েস দিতে পারবেন।'

উল্লেখ্য, গত ১৯ এপ্রিল (শনিবার) 'সি' ইউনিটে ১২টি কেন্দ্রে ৭ হাজার ৬৪৬ জন পরিক্ষার্থী এবং 'এ' ইউনিটে ৩০ টি কেন্দ্রে ২১ হাজার ৯৯৯ জন পরিক্ষার্থী অংশগ্রহণ করেন। এরমধ্যে 'এ' ইউনিটে পাসের হার ৩৪.০৫% এবং 'সি' ইউনিটে পাসের হার ৬৯.৭৫%।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর