মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • শ্রাবন্তীর খোলামেলা স্বীকারোক্তি: "আইটেম গানে পারফর্ম করতে আমার দারুণ লাগে"
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক

হঠাৎ স্থগিত সাফ চ্যাম্পিয়নশিপ

খেলা ডেস্ক

প্রকাশিত:
২৪ এপ্রিল ২০২৫, ১৬:২১

চলতি বছর সাফ চ্যাম্পিয়ন আয়োজন নিয়ে বেশ ধোঁয়াশা ছিল আগে থেকেই। তবে আজ হঠাৎ করেই আসরটি স্থগিতের ঘোষণা দিয়েছে দক্ষিণ এশিয়ার ফুটবল নিয়ন্ত্রক সংস্থা সাফ।

আসরটি ২০২৬ সাল পর্যন্ত পেছানো হয়েছে বলে ঘোষনা দিয়েছেন সংস্থাটি। নিজেদের ওয়েসবাইটে এক বিবৃতিতে বিষয়টি জানায় তারা।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সাফ তাদের অফিসিয়াল ওয়েবসাইটে জানায়, সাফের সদস্য দেশগুলো এবং স্পোর্টফাইভ (কমার্শিয়াল রাইটস হোল্ডার) মনে করে, মসৃণভাবে এই আয়োজন সম্পন্ন করার জন্য আরও সময় প্রয়োজন। তাই এ বছরের সাফ চ্যাম্পিয়নশিপের আয়োজন স্থগিত করা হয়েছে, আসরটি অনুষ্ঠিত হবে ২০২৬ সালে।

সবশেষ ২০২৩ সালে দক্ষিণ এশিয়ার ফুটবলের সর্বোচ্চ আসর বসেছিল ভারতের বেঙ্গালুরুতে। সেবার অতিথি দল কুয়েতকে হারিয়ে শিরোপা জিতেছিল ভারত। রীতি অনুযায়ী দুই বছর বিরতি দিয়ে এ বছর ফের হওয়ার কথা ছিল সাফ চ্যাম্পিয়নশিপ। সম্প্রতি সাফ সভাপতি কাজী সালাউদ্দিন বলেছিলেন, ২৪ মে নেপালের কাঠমান্ডুতে সাফ নিয়ে সিদ্ধান্ত হবে। সেই সভার আগেই আজ হঠাৎ করে স্থগিতের সিদ্ধান্ত আসল। এ নিয়ে সালাউদ্দিন এখনও কোনো মন্তব্য করেননি।

এখন পর্যন্ত ১৪টি সাফ চ্যাম্পিয়নশিপের আসর মাঠে গড়িয়েছে। ভারত সর্বোচ্চ ৯ এবং মালদ্বীপ ২ বার চ্যাম্পিয়ন হয়েছে। বাংলাদেশ, আফগানিস্তান ও শ্রীলঙ্কা একবার করে শিরোপার স্বাদ পেয়েছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর