মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • শ্রাবন্তীর খোলামেলা স্বীকারোক্তি: "আইটেম গানে পারফর্ম করতে আমার দারুণ লাগে"
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক

গরমেও শিশু থাক স্বস্তিতে

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
২১ এপ্রিল ২০২৫, ১৪:৪০

সামনের দিনগুলোতে তাপমাত্রা আরও বাড়তে পারে, এই সময়ে শিশুকে রোদের তীব্রতা ও গরম থেকে রক্ষা করার জন্য আগে থেকেই সচেতন থাকুন।  
 
শরীরে অনেক সময় র‌্যাশ বের হয়, ঘামাচি হয়।
 
শিশুদের কিছু অসুস্থতার সঙ্গে তাদের মেজাজও খিটটিটে হয়ে যায়। গরমে শিশুদের সুস্থ রাখতে প্রয়োজন বাড়তি যত্ন।
 
শিশুদের মধ্যে ডিহাইড্রেশন (পানিশূন্যতা) খুব সাধারণ সমস্যা। অনেক শিশু ঠিকমতো পানি খায় না, বিশেষ করে স্কুলে থাকাকালীন। তাই বারবার পানি খাওয়ার অভ্যাস গড়ে তুলতে হবে। সঙ্গে রাখতে হবে খাওয়ার স্যালাইন। রোদে বের হয়ে অসুস্থ বোধ করলে বা বমি হলে খাওয়ার স্যালাইন পান করাতে হবে।  
 
পানিশূন্যতা কমাতে লেবুর শরবত, তরমুজ বা আনারসের রস। পানি জাতীয় ফলও খুব উপকারী। শিশুকে নিয়ে দুপুরে রোদে বের হওয়া এড়িয়ে চলুন। একান্ত দরকার হলে শিশুর মাথায় পাতলা টুপি বা স্কার্ফ দিন। সানস্ক্রিন ব্যবহার করতেও ভুলবেন না।  
 
শিশুর খাবারের দিকে বিশেষ খেয়াল রাখতে হবে। বাইরের খাবার, জাঙ্ক ফুড বা রাস্তার পাশের খাবার একেবারেই নয়। ঘরেই হালকা, স্বাস্থ্যকর খাবার দিন —পাতলা ডাল-ভাত, মাছের ঝোল, সবজি। দুধের সঙ্গে কর্নফ্লেক্স, ওটস, কিংবা দই-চিড়া দেওয়া যায়।
 
জেনে নিন সোনামণিকে সুস্থ রাখতে আরও কিছু প্রয়োজনীয় পরামর্শ-
 
•    শিশুকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখুন
 
•    নিয়মিত সাবান দিয়ে গোসল করান  
 
•    গোসলের পর শিশুর শরীর ভালো করে মুছে পাউডার দিন
 
•    সুতি পাতলা কাপড়ের নরম পোশাক পরান
 
•    শিশু ঘেমে গেলে ঘাম মুছে দিতে হবে 
 
•    গরমের সময় শিশুর চুল ছোট করে ছেঁটে রাখুন
 
•    বড় চুল শুকাতে সময় লাগে, আর ঘামও বেশি হয়    
 
•    শিশুর যেন পর্যাপ্ত ঘুম হয় সেদিকেও লক্ষ্য রাখতে হবে
 
•    ঘরে ফ্যান বা এসির তাপমাত্রা শিশু যতটায় স্বস্তি বোধ করে অতটুকুই রাখুন।  
 
শিশুর জ্বর, সর্দি-কাশি বা বমি হলে চিকিৎসকের পরামর্শ নিন। তিন দিনের বেশি জ্বর থাকলে রক্ত পরীক্ষা করানো উচিত, কারণ এই সময়ে ডেঙ্গু, ম্যালেরিয়ার ঝুঁকি বেশি।  

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর