মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • শ্রাবন্তীর খোলামেলা স্বীকারোক্তি: "আইটেম গানে পারফর্ম করতে আমার দারুণ লাগে"
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক

জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের দায়িত্বে আমিনুল আক্তার

স্টাফ রিপোর্টার

প্রকাশিত:
১৯ এপ্রিল ২০২৫, ১৭:২৯

জাতীয় বিশ্ববিদ্যালয়ে রেজিস্ট্রারের দায়িত্ব দেয়া হয়েছে ভাইস-চ্যান্সেলর দপ্তরের পরিচালক এবং সচিব মোঃ আমিনুল আক্তারকে। গত ১৬ এপ্রিল ২০২৫ তারিখে ভাইস চ্যান্সেলর মহোদয়ের নির্দেশক্রমে বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মুহাম্মদ কামাল হাছান স্বাক্ষরিত অফিস আদেশে আমিনুল আক্তারকে এই দায়িত্ব দেয়া হয়।

অফিস আদেশে বলা হয়েছে, “জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার জনাব মোল্লা মাহফুজ আল-হোসেন এর ছুটিকালীন সময়ে ভাইস-চ্যান্সেলর মহোদয়ের দপ্তরের পরিচালক জনাব মোঃ আমিনুল আক্তার তাঁর নিজ দায়িত্বের অতিরিক্ত দায়িত্ব হিসেবে রেজিস্ট্রার-এর দায়িত্ব পালন করবেন।”

মোঃ আমিনুল আক্তার ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগ থেকে সাফল্যের সঙ্গে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি দীর্ঘদিন ধরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে সততা, নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর