মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • শ্রাবন্তীর খোলামেলা স্বীকারোক্তি: "আইটেম গানে পারফর্ম করতে আমার দারুণ লাগে"
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক

উর্বশীর ওপর কেনো রেগে গেলেন পুরোহিতরা ?

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
১৯ এপ্রিল ২০২৫, ১৬:৩৭

কিছুতেই যেনো পিছু ছাড়ে না বলিউডের সেক্সসিম্বল অভিনেত্রী উর্বশী রাউতেলা'র। আবারও নিজের অযাচিত মন্তব্যের কারণে নেটিজেনদের ট্রলের শিকার হলেন তিনি। সম্প্রতি এই নায়িকা সাংবাদিকদের মুখোমুখি হয়ে এক বিস্ময়কর দাবি করেছেন। তিনি দাবি করেন - উত্তরে আমার নামে মন্দির আছে, এবার দক্ষিণেও চাই।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, ভারতে বদ্রীনাথ মন্দিরের পাশেই নাকি রয়েছে তার নামাঙ্কিত ‘উর্বশী মন্দির’ - তার এই মন্তব্যের ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরাল হতেই হতবাক নেটপাড়া। অনেকেই উর্বশী'র এই মন্তব্যকে মজা বলে উড়িয়ে দিতে চেয়েছেন। কিন্তু ওই ভিডিওতে অভিনেত্রীকে বলতে শোনা গেছে - আমি একেবারেই সিরিয়াস। ওখানে আমার নামের মন্দির রয়েছে। ভক্তরা প্রণাম করতে আসেন।

এমনকী উর্বশী দাবি করেন - দিল্লি বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারাও নাকি সেখানে পূজা দিতে যান। এরপর তিনি আবদারের ছলেই বলেন, এবার দক্ষিণেও আমার নামের মন্দির চাই। আমি তো ওখানে অনেক ছবিতে কাজ করেছি। তার এই দাবিকে কেন্দ্র করে নেটিজেনদের মাঝে আলোচনা - সমালোচনার ঝড় উঠেছে।

এদিকে উর্বশী'র এমন বক্তব্যের পর ক্ষোভে ফুঁসছেন উত্তর ভারতের পুরোহিত সম্প্রদায়ের লোকজন। বদ্রীনাথ মন্দিরের প্রাক্তন পুরোহিত ভুবনচন্দ্র উনিয়াল নায়িকার বক্তব্যবের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন, বদ্রীনাথ সংলগ্ন উর্বশী মন্দির সতীর ১০৮ শক্তিপীঠের অন্যতম। দেবী উর্বশী সতীর এক বিশেষ রূপ। তিনি দাবি করেছেন - উর্বশী'র এমন মন্তব্য একেবারেই সমর্থনযোগ্য নয়। সরকারের উচিত তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া। তার কথার সূত্র ধরেই অভিনেত্রীর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন বদ্রীনাথ সংলগ্ন বামনি ও পাণ্ডুকেশ্বর এলাকার পুরোহিতরাও।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর