মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • শ্রাবন্তীর খোলামেলা স্বীকারোক্তি: "আইটেম গানে পারফর্ম করতে আমার দারুণ লাগে"
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক

রিজওয়ানা হাসান

ঢাকার চতুর্দিকে ব্লু নেটওয়ার্ক গড়ে তোলা হবে

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
১৭ এপ্রিল ২০২৫, ১৫:৪৬

ঢাকা শহরের চতুর্দিকে ব্লু নেটওয়ার্ক গড়ে তোলা হবে বলে জানিয়েছেন পানিসম্পদ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) পানি ভবনের সম্মেলন কক্ষে উপদেষ্টা রিজওয়ানা হাসানের সঙ্গে বিশ্ব ব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের পানি বিষয়ক গ্লোবাল পার্টনার এর প্র্যাকটিস ম্যানেজারের নেতৃত্বে প্রতিনিধি দলের সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন।

রিজওয়ানা হাসান বলেন, এরই মধ্যে ঢাকা শহরের অভ্যন্তরে ৬টি খাল খননের কাজ চলমান রয়েছে এবং এ বছরই আরও ১২টিসহ মোট ১৯টি খাল দখল ও দূষণমুক্ত করার কাজ বাস্তবায়ন করা হবে।

উপদেষ্টা বলেন, ঢাকার চারপাশের ৪টি নদী বুড়িগঙ্গা, তুরাগ, বালু ও শীতালক্ষ্যা নদী দখল ও দূষণমুক্ত করতে কাজ শুরু করা হবে। যেটা আমাকে আনন্দিত করে, সেটা হলো এখন পানি উন্নয়ন বোর্ড কমিউনিটির দিকে এগিয়ে আসছে। যখনই কোনো সংবাদ প্রকাশ পায় এবং যদি তারা তাৎক্ষণিক সাড়া দেয়, যদি সরাসরি গিয়ে মানুষের সঙ্গে কথা বলে, তাহলে সেটার একটা প্রভাব পড়ে। এতে তাদের বিশ্বাসযোগ্যতাও বাড়ে। মানুষ তাদের ওপর আস্থা রাখতে শুরু করে। আমি এখানেই আন্তরিকভাবে কাজ করছি।

উপদেষ্টা বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দলের সাক্ষাৎকালে উপদেষ্টা ঢাকার চারপাশের ৪টি নদী দখল ও দূষণমুক্ত করতে বিশ্বব্যাংকের সহযোগিতা কামনা করেন।

উপদেষ্টা বলেন, সবার আগে দরকার মানুষের সঙ্গে আস্থা তৈরি করা। সেটাই প্রথম এজেন্ডা হওয়া উচিত।  

উপদেষ্টা আরও বলেন, প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে একজন প্রকৌশলী আর একজন সমাজকর্মীর মধ্যে সমন্বয় হওয়া দরকার যাতে করে মানুষের জরুরি প্রয়োজনগুলোতে আন্তরিকতার সঙ্গে সহমর্মী হওয়া যায়।

তিনি আরও বলেন, আমাদের এখানে তিনটি প্রধান সমস্যা-একটি হলো বন্যা ও ভাঙন, একটি হলো সেচের জন্য পানি না পাওয়া, আরেকটি হলো পলি জমা। প্রকল্প গ্রহণের সময় এ বিষয়গুলো বিবেচনায় নিয়ে কাজ করার জন্য তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেন।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর