মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • শ্রাবন্তীর খোলামেলা স্বীকারোক্তি: "আইটেম গানে পারফর্ম করতে আমার দারুণ লাগে"
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক

মেয়ের বলিউড অভিষেক নিয়ে যা বললেন কাজল

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
১০ এপ্রিল ২০২৫, ১৩:৪২

বলিউড তারকাদের মধ্যে অনেকের সন্তান অভিনয়ে নাম লিখিয়েছেন। যারা নিয়মিত সিনেমায় কাজ করেছেন।

সারা আলি খান থেকে জাহ্নবী কাপুর, সুহানা খান কিংবা রাশা থাডানি সবারই বলিউড অভিষেক হয়েছে।

বেশ কয়েক বছর ধরেই জল্পনা কাজল ও অজয় দেবগন দম্পতির কন্যা নিসা দেবগনের বলিউড অভিষেক নিয়ে। যদিও গেল কয়েক বছর বিভিন্ন সময় নিজের জীবনযাপনের জন্য ক্রমাগত সমালোচনার মুখে পড়তে হয়েছে নিসাকে। বিভিন্ন সময় গায়ের রং নিয়ে কটাক্ষ শুনতে হয়েছে তাকে। তাই ২২ বছরের মেয়ে ইতোমধ্যেই সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন।

সম্প্রতি এক সাক্ষাৎকারে কাজল বলেন, আমার মেয়ে ২২-এ পা দিয়েছে। ইতোমধ্যেই ও সিদ্ধান্ত নিয়ে ফেলেছে যে আপাতত বলিউডে ও এখনই আসতে চায় না। পরবর্তীকালে মেয়ের কর্মজীবন কী হবে, তা নিয়ে অবশ্য কিছু জানাননি অভিনেত্রী।

তিন দশকেরও বেশি সময় ধরে ইন্ডাস্ট্রিতে রয়েছেন কাজল। নতুন প্রজন্মের অভিনেতাদের গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছেন অভিনেত্রী। বর্তমান সময়ে বলিউডে সৌন্দর্যের জন্য অস্ত্রোপচারের রমরমা। অভিনয় দুনিয়ায় থাকতে গেলে কি নিজের বাহ্যিক গঠন পরিবর্তনের প্রয়োজন? এই প্রসঙ্গে কথা বলেন অভিনেত্রী।

কাজল বলেন, দয়া করে সবার পরামর্শ নেবেন না। সবচেয়ে গুরুত্বপূর্ণ হল, নানা লোক নানা কথা বলবে। কেউ বলবে নাক বদলান, কেউ বলবে হাত বদলান, গায়ের রং বদলান, হাজার লোকের হাজার কথা। এটা ব্যক্তিগত সিদ্ধান্ত। তবে বাকিরা জোর করছে বলেই যে আমাকে অস্ত্রোপচারের সাহায্য নিতে হবে, সেটা যেন না হয়।

এ প্রসঙ্গেই নতুনদের উদ্দেশে কাজল পরামর্শ দিয়ে বলেন, সৃষ্টিকর্তা তোমাদের একটি নির্দিষ্ট ছাঁচে তৈরি করেছেন। তার পরেও কোনও পরিবর্তন চাইলে রূপটান তো রয়েইছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর