মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • শ্রাবন্তীর খোলামেলা স্বীকারোক্তি: "আইটেম গানে পারফর্ম করতে আমার দারুণ লাগে"
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক

মৌলভীবাজারে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আইনজীবী নিহত

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
৭ এপ্রিল ২০২৫, ১২:৩৪

মৌলভীবাজারে সুজন মিয়া (৩৬) নামে এক আইনজীবীকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা।

রোববার (৬ এপ্রিল) রাত ১১টার দিকে মৌলভীবাজার পৌরসভায় এ ঘটনা ঘটে।

সোমবার (৭ এপ্রিল) মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, আইনজীবী সুজন হত্যার ঘটনায় জড়িতদের পরিচয় শনাক্ত ও আটকের চেষ্টা চলছে। নিহতের পরিবার এ ঘটনায় মামলা করবে বলে জানিয়েছে।

জানা গেছে, সুজন মিয়া শহরের পূর্ব হিলালপুর এলাকার বাসিন্দা। রাতে মৌলভীবাজার পৌর শহরের জেলা জজ আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা জজের সরকারি বাস ভবনের ফুচকার দোকানের সামনের একটি ফুচকার দোকানের পাশে ছিলেন অ্যাডভোকেট সুজন মিয়া। এ সময় তাকে ৫-৬ দুর্বৃত্ত হঠাৎ এসে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

পরে আশপাশের লোকজন সুজনকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে কি কারণে তাকে হত্যা করা হয়েছে সেটি জানা যায়নি।

এদিকে, সুজনের এমন মৃত্যুতে আইনজীবীরা শোক ও ক্ষোভ জানিয়েছেন। একই সঙ্গে তারা খুনিদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর