মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • শ্রাবন্তীর খোলামেলা স্বীকারোক্তি: "আইটেম গানে পারফর্ম করতে আমার দারুণ লাগে"
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক

নিষেধাজ্ঞা কাটিয়ে খেলতে নেমেই উইকেট পেলেন নাসির

খেলা ডেস্ক

প্রকাশিত:
৭ এপ্রিল ২০২৫, ১২:২৯

দুর্নীতির দায়ে প্রায় দেড় বছর সব ধরণের ক্রিকেট থেকে নিষিদ্ধ ছিলেন নাসির হোসেন। অবশেষে সেই নিষেধাজ্ঞা কাঁটিয়ে ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) দিয়ে মাঠে ফিরেছেন জাতীয় দলের সাবেক এই অলরাউন্ডার।

সোমবার (৬ এপ্রিল) ডিপিএলে গাজি গ্রুপ ক্রিকেটার্সের মুখোমুখি হয়েছে রূপগঞ্জ টাইগার্স। এই ম্যাচে রুপগঞ্জের হয়ে মাঠে নেমেছেন নাসির। ১০ ওভার বল করে ৩১ রান দিয়ে ১ উইকেট শিকার করেছেন জাতীয় দলের সাবেক এই অলরাউন্ডার।

এর আগে ২০২১ সালে আবুধাবি টি-টেন লিগ খেলতে গিয়ে একটি আইফোন উপহার নেন নাসির। কিন্তু সেই তথ্য তিনি গোপন করেন। আর তথ্য গোপন করায় তাকে নিয়ে তদন্ত করে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। শেষ পর্যন্ত সেই অপরাধ নাসির শিকার করে নেন।

তথ্য গোপন করে আইসিসির নিয়ম ভাঙায় নাসিরকে সব ধরনের ক্রিকেট থেকে দুই বছরের জন্য নিষিদ্ধ করেছিল আইসিসি। যেখানে ছয় মাসের স্থগিত নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। শাস্তির শর্ত পূরণ করায় গতকাল থেকে নাসিরের ওপর থাকা নিষেধাজ্ঞা শেষ হয়।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর