মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • শ্রাবন্তীর খোলামেলা স্বীকারোক্তি: "আইটেম গানে পারফর্ম করতে আমার দারুণ লাগে"
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক

খাদ্য উপদেষ্টা

খাদ্য নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
৫ এপ্রিল ২০২৫, ১৬:২২

খাদ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, সরকারের কাছে যথেষ্ট পরিমাণ খাদ্যশস্য মজুত রয়েছে। খাদ্য নিরাপত্তা নিয়ে কোনো ধরনের শঙ্কা নেই।

আজ (৫ এপ্রিল) শ‌নিবার কিশোরগঞ্জের হাওর উপ‌জেলার অষ্টগ্রামে জিরাতি কৃষকদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।

খাদ্য উপদেষ্টা বলেন, গত বন্যায় আমন ধানের যে ক্ষ‌তি হয়েছে, সে ক্ষ‌তি পু‌ষিয়ে নিতে সরকার খাদ্যশস্য আমদা‌নি করেছে। আর এবার হাওরসহ সারা দেশে বোরো ধানের বাম্পার ফলন হবে। সব‌কিছু ঠিক থাকলে খাদ্যে উদ্বৃত্ত হবে দেশ। কৃষক যেন ফসলের ন্যায্য মূল্য পায়, তা নি‌শ্চিত করতে নিরলস চেষ্টা চা‌লিয়ে যাচ্ছে সরকার।

তি‌নি আরও বলেন, কৃষক হলো উন্নয়নের প্রথমসা‌রির সৈ‌নিক। তারা ভালো থাকলে দেশ ভালো থাকবে। মাথার ঘাম পা‌য়ে ফেলে তারা যে ফসল ফলায়, তা দিয়ে আমাদের বিপুল জনগোষ্ঠীর খাদ্যের জোগান হয়।

তি‌নি এ সময় হাও‌রের সেচ সমস্যা, মাছ ধরার অজুহাতে অ‌বৈধভাবে খাল‌বিল শু‌কিয়ে ফেলার প্রবণতা রোধ, সার ও বীজের প্রাপ্যতা নি‌শ্চিত করা, ফসল সংরক্ষণ ও এগু‌লোর ন্যায্যমূল্য নিশ্চিত করতে সরকার কাজ করছে বলে জানান।

খাল‌বিল, নদনদী শু‌কিয়ে যাওয়া প্রসঙ্গে উপদেষ্টা বলেন, মেঘনাসহ বড়বড় নদীগুলো আজ নাব্যতা সংকটে ভুগছে। খাল খন‌ন কর্মসূচির মাধ্যমে স্থানীয়ভাবে খাল খনন করা সম্ভব। আর বড় নদনদীগু‌লো খনন করতে সরকা‌র চেষ্টা চা‌লিয়ে যাচ্ছে।

তি‌নি আরও বলেন, হাওর এলাকায় এখন কৃষকরা ধানের পাশাপা‌শি ভুট্টা, সব‌জি, হাঁসমুরগি পালন, মাছচাষসহ নানা‌বিধ অর্থ‌নৈ‌তিক কর্মকাণ্ডে জ‌ড়িত। কাজেই হাওর বি‌পুল সম্ভাবনাময় এক জনপদ। সরকার হাও‌রের যো‌গাযোগ ব্যবস্থাসহ আর্থসামাজিক উন্নয়নে ব্যাপকভাবে কাজ করছে।

এ সময় বেশ কয়েকজন জিরা‌তি কৃষক তাদের সেচ সমস্যা, রাস্তাঘাটের সংকট, খাবার পানির অভাব নিয়ে কথা বলেন। জেলা প্রশাসককে এগু‌লো দ্রুত সমাধানের নির্দেশ দেন উপদেষ্টা।

জেলা প্রশাসক ফৌজিয়া খানের সভাপতিত্বে ও অষ্টগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দিলশাদ জাহানের সঞ্চালনায় কৃষক সমাবেশে পু‌লিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী, অষ্টগ্রামের কৃ‌ষি কর্মকর্তা অ‌ভি‌জিত সরকার প্রমুখ উপস্থিত ছিলেন। পরে হাও‌রের বি‌ভিন্ন বোরো‌ জমি ঘুরে দেখেন উপদেষ্টা।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর