মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক
  • আইনশৃঙ্খলা জোরদারের দাবি পাটওয়ারীর
  • মস্কোতে নেওয়া হলো খামেনিকে

বিমসটেক সম্মেলনে বিকেলে মূলপ্রবন্ধ উপস্থাপন করবেন প্রধান উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
৩ এপ্রিল ২০২৫, ১৩:৩৪

বিমসটেক সম্মেলনে আজ (৩ এপ্রিল) বিকেলে ‘ইয়ং জেন ফোরাম: হোয়্যার দ্য ফিউচার মিটসে’ মূলপ্রবন্ধ উপস্থাপন করবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

বৃহস্পতিবার (৩ এপ্রিল) স্থানীয় সময় বিকেল সাড়ে ৩টায় এ সম্মেলন অনুষ্ঠিত হবে। প্রধান উপদেষ্টার বক্তব্যের শিরোনাম হবে ‘ফিউচার রেডি বিমসটেক: প্রো বিমসটেকের পথে তরুণ প্রজন্মের ভূমিকা’।

প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদারের এ তথ্য জানান।

বিমসটেক সম্মেলনে যোগ দিতে স্থানীয় সময় দুপুর ১২টার দিকে ব্যাংকক পৌঁছান প্রধান উপদেষ্টা। বিমানবন্দরে তাকে স্বাগত জানান থাইল্যান্ডের মন্ত্রী জিরাপর্ন সিন্ধুপ্রাই।

এর আগে সকাল ৮টা ৫৫ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ব্যাংককের উদ্দেশ্য রওনা দেন ড. ইউনূস।

সম্মেলনে তার প্রথম দিনে আজ তিনি ইয়ুথ কনফারেন্সে যোগ দেবেন। আগামীকাল তিনি সম্মেলনে বক্তব্য রাখবেন। এছাড়া সাইডলাইনে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের সঙ্গে বৈঠক করবেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর