মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • শ্রাবন্তীর খোলামেলা স্বীকারোক্তি: "আইটেম গানে পারফর্ম করতে আমার দারুণ লাগে"
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক

ইসরাইলের বিমান হামলায় কেঁপে উঠল দামেস্ক ও হামা

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
৩ এপ্রিল ২০২৫, ১২:১৫

ইসরাইলি যুদ্ধবিমান সিরিয়ার দামেস্ক ও হামায় হামলা চালিয়েছে। সিরিয়ার সংবাদ সংস্থা সানা জানিয়েছে, বুধবার (২ এপ্রিল) রাতে এই হামলা হয়েছে।

সানা জানায়, ‘একটি ইসরাইলি দখলদার বাহিনীর বিমান হামলা দামেস্কের বারজেহ আবাসিক এলাকার বৈজ্ঞানিক গবেষণা কেন্দ্র ভবনের আশপাশে আঘাত হেনেছে।’

আরেকটি হামলায় সিরিয়ার কেন্দ্রীয় শহর হামার আশপাশে বিমান হামলা চালানো হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো প্রাণহানি বা সম্পদের ক্ষতির খবর পাওয়া যায়নি।

গত ডিসেম্বরে বাশার আল-আসাদের সরকার পতনের পর ইসরাইল সিরিয়ার গোলান মালভূমির দখল আরও বাড়িয়েছে। তারা সেখানে শান্তিরক্ষী এলাকার নিয়ন্ত্রণ নিয়েছে। এটি ১৯৭৪ সালে করা এক চুক্তির লঙ্ঘন বলে মনে করা হচ্ছে।

ইসরাইল এই সুযোগ নিয়ে সিরিয়ার বিভিন্ন সামরিক স্থাপনা লক্ষ্য করে শত শত হামলা চালিয়েছে। এসব হামলায় যুদ্ধবিমান, ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ও বিমান প্রতিরক্ষা স্থাপনা ধ্বংস করা হয়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর