মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • শ্রাবন্তীর খোলামেলা স্বীকারোক্তি: "আইটেম গানে পারফর্ম করতে আমার দারুণ লাগে"
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক

ভারতে আতশবাজি কারখানায় বিস্ফোরণে নিহত ২১

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২ এপ্রিল ২০২৫, ১৩:০৫

ভারতের পশ্চিমবঙ্গ ও গুজরাটে দুটি আতশবাজির কারখানায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। পৃথক এ বিস্ফোরণে অন্তত ২১ জন নিহত ও ৬ জন আহত হয়েছেন। 

সোমবার (৩১ মার্চ) রাতে ও মঙ্গলবার (১ এপ্রিল) সকালে এসব দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, মঙ্গলবার (১ এপ্রিল) সকালে গুজরাটের বানসকাঁথা জেলার দিসায় একটি আতশবাজি কারখানায় বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে অন্তত ১৩ জন নিহত ও ৬ জন আহত হন। পরে জাতীয় বিপর্যয় মোকাবিলা টিমের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করেন। তবে বিস্ফোরণের কারণ জানা যায়নি।

এর আগে, সোমবার (৩১ মার্চ) রাতে পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা জেলার পাথরপ্রতিমা থানার ঢোলাহাটের রায়পুরে একটি আতশবাজি মজুত করা বাড়িতে বিস্ফোরণ হয়। এতে একই পরিবারের ৪ শিশুসহ ৮ জন নিহত হয়।

দুর্ঘটনাকবলিত বাড়িটি বণিক বাড়ি নামে পরিচিত। এই পরিবারের সদস্যরা আতশবাজি তৈরি ও বিক্রির সঙ্গে জড়িত ছিলেন। এ সময় ওই বাড়িতে থাকা গ্যাস সিলিন্ডারে আগুন লাগলে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

এলাকাবাসীরা জানান, তারা আগে থেকেই আতশবাজির কারখানাটি সরিয়ে নেওয়ার দাবি করে আসছিলেন। তবে সেই দাবি উপেক্ষা করে বসতবাড়িতে বিপুল পরিমাণ আতশবাজি মজুত করে রাখা হয়। ঘটনার পর থেকে বাড়ির দুই সহোদর চন্দ্রকান্ত বণিক ও তুষার বণিক নিখোঁজ।

এদিকে গুজরাটের ঘটনায় শোক জানিয়েছেন রাজ্যটির মুখ্যমন্ত্রী ভুপেন্দ্র প্যাটেল। নিহতের পরিবারের জন্য ক্ষতিপূরণের ঘোষণাও দিয়েছেন তিনি। 

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর