মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • শ্রাবন্তীর খোলামেলা স্বীকারোক্তি: "আইটেম গানে পারফর্ম করতে আমার দারুণ লাগে"
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক

যান্ত্রিক ত্রুটিতে ২৭ মিনিট আটকা মেট্রোরেল

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
২৪ মার্চ ২০২৫, ১৭:৩৩

যান্ত্রিক ত্রুটির কারণে ২৭ মিনিট বন্ধ ছিল ঢাকার জনপ্রিয় গণপরিবহণ মেট্রোরেল। স্বয়ংক্রিয় সিস্টেম হওয়ায় এ সময় বাকি ট্রেনগুলো স্ব-স্ব স্থানে আটকে যায়। এতে ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

সোমবার (২৪ মার্চ) ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) সূত্র এ তথ্য জানায়। বিকেল পৌনে ৪টার দিকে এ ঘটনা ঘটে।

সূত্র জানায়, একটা ট্রেন ডিফেক্ট হয়েছে। সেই ট্রেনটিকে আগারগাঁওয়ে সাইড করা হচ্ছে। সেটার কাজ শেষ হলেই বাকি দিনগুলো চলাচল শুরু করবে। এটার জন্য হয়ত বেশি সময় লাগবে না।

জানা যায়, একটি ট্রেনের ব্রেকে জটিলতা তৈরি হয়েছিল। পরে দুপুর ৩টা ৪০ মিনিট থেকে বিকাল ৪টা ৭ মিনিট পর্যন্ত মেট্রোরেল চলাচল বন্ধ ছিল। ৪টা ৮ মিনিট থেকে মেট্রোরেল চলাচল শুরু হয়েছে।

বিকাল পৌনে ৪টার দিকে দেখা যায়, কারওয়ান বাজার স্টেশনে যাত্রী নিয়ে দাঁড়িয়ে আছে মতিঝিলগামী ট্রেন। ভেতরে যাত্রীরা গাদাগাদি করে দাঁড়িয়ে আছেন। যেকোনো সময় ট্রেন ছেড়ে দিতে পারে, এ আতঙ্কে কেউ নামছেন না। তবে বিকাল ৪টা ৮ মিনিট থেকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। এ সময় সাময়িক অসুবিধার জন্য কর্তৃপক্ষ আন্তরিক দুঃখ প্রকাশ করেছে বলে স্টেশনের মাইকে প্রচার করা হয়।

এদিকে ট্রেন বন্ধ থাকার বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে যাত্রীরা ছবিসহ একাধিক পোস্ট করেছেন। সাইরা ওয়ালি লিখেছেন, কাজী পাড়া থেকে মিরপুর ১০, হঠাৎ হার্ড ব্রেক করে মাঝপথে দাঁড়িয়ে গেল মেট্রো। সময় ৩টা ৩২। এখন ১০ নম্বর স্টেশনে দাঁড়ায় আছে। প্রবলেমটা কী, কেউ জানেন?


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর