মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • শ্রাবন্তীর খোলামেলা স্বীকারোক্তি: "আইটেম গানে পারফর্ম করতে আমার দারুণ লাগে"
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক

বিএসএমএমইউতে শিশু নেফ্রোলজি বিভাগে নতুন আইসিইউ উদ্বোধন

স্টাফ রিপোর্টার

প্রকাশিত:
২৯ আগষ্ট ২০২৩, ১৭:৪৮

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শিশু নেফ্রোলোজি বিভাগে দুই শয্যা বিশিষ্ট ইনটেনসিভ কেয়ার ইউনিটের (আইসিইউ) শুভ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২৯ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের ডি-ব্লকের ৩য় তলায় শিশু নেফ্রোলজি বিভাগের ওয়ার্ডে প্রধান অতিথি হিসেবে উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ এ আইসিইউ উদ্বোধন করেন।

আইসিইউ দু’টি চালুর ফলে শিশু কিডনি জটিল রোগীদের জরুরি চিকিৎসার জন্য অন্য কোথাও নেওয়া প্রয়োজন হবে না। ওয়ার্ডে ভর্তি করা কিডনি রোগে আক্রান্ত শিশুদের মধ্যে যাদের আইসিইউ সেবা প্রয়োজন তাদের এখানেই সেবা দেওয়া হবে।

এ সময় ডা. মো. শারফুদ্দিন আহমেদ বলেন, শিশু কিডনি রোগীদের সেবার জন্য আমরা সব সময় সংবেদনশীল। তাদের যত্নের জন্য আমাদের চিকিৎসকরা সচেতন রয়েছে। তারই অংশ হিসেবে আজকের এই আইসিইউ শয্যা চালু করা হলো। ভবিষ্যতে শিশুসহ সব ধরণের সেবার মান আরও বাড়ানোর জন্য উদ্যোগ নেওয়া হবে।

এ সময় বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মনিরুজ্জামান খান, শিশু অনুষদের ডিন অধ্যাপক ডা. রনজিত রঞ্জণ রায়, প্রক্টর অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান, হল প্রভোস্ট অধ্যাপক ডা. এসএম মোস্তাফা জামান, শিশু নেফ্রোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. আফরোজা বেগম, অধিকতর উন্নয়নসমূহের প্রকল্প পরিচালক সহযোগী অধ্যাপক ডা. মো. ফারুক হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর