মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক
  • আইনশৃঙ্খলা জোরদারের দাবি পাটওয়ারীর
  • মস্কোতে নেওয়া হলো খামেনিকে

ইসরায়েলের প্রধান বিমানবন্দরে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২৪ মার্চ ২০২৫, ১৭:১৩

ইসরায়েলের প্রধান বিমানবন্দরে আবারও হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ এবং একটি মার্কিন বিমানবাহী রণতরীতে হামলা চালানোর কথা জানিয়েছে ইয়েমেনের হুতি গোষ্ঠী।

সশস্ত্র গোষ্ঠীটি জানিয়েছে, তারা একটি ‘ফিলিস্তিন ২ হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র’ দিয়ে বেন গুরিয়ন বিমানবন্দরকে লক্ষ্যবস্তু করেছে। হুতির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি বলেন, ‘অভিযানটি সফলভাবে তার লক্ষ্য অর্জন করেছে।’ তবে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র ইসরায়েলি ভূখণ্ডে প্রবেশের আগে তারা তা প্রতিহত করেছে।

এদিকে, হুথিরা আরও জানিয়েছে, তারা মার্কিন বিমানবাহী রণতরী ‘ইউএসএস হ্যারি ট্রুম্যান’ এবং বেশ কয়েকটি মার্কিন যুদ্ধজাহাজে ‘ক্ষেপণাস্ত্র এবং ড্রোন’ নিক্ষেপ করেছে। যদিও হুতিদের হামলায় কোনো ক্ষয়ক্ষতির খবর দেয়নি মার্কিন যুক্তরাষ্ট্র। 

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর