মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • শ্রাবন্তীর খোলামেলা স্বীকারোক্তি: "আইটেম গানে পারফর্ম করতে আমার দারুণ লাগে"
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক

আ. লীগের নিবন্ধন বাতিলের দাবিতে মোহাম্মদপুরে এনসিপির মশাল মিছিল

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২৪ মার্চ ২০২৫, ১১:০৫

আওয়ামী লীগের নিবন্ধন বাতিল, কার্যক্রম নিষিদ্ধ ও বিচারের দাবিতে রাজধানীর মোহাম্মদপুরে মশাল মিছিল ও সমাবেশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রোববার রাত সাড়ে ১০টায় দলটির মোহাম্মদপুর জোনের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, সমাবেশ শেষে মশাল মিছিলটি আল্লাহ করিম মসজিদ মোড় থেকে আসাদ গেট পর্যন্ত সড়ক প্রদক্ষিণ করে।

সমাবেশে এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব আকরাম হুসেইন বলেন,‘ মোহাম্মদপুরে যারা ছাত্র জনতার ওপর গুলি চালিয়েছে তাদের ইন্টারপোলের মাধ্যমে দেশে এনে বিচার করতে হবে।’

এনসিপির কেন্দ্রীয় সংগঠক এম এম শোয়াইব বলেন, ‘আওয়ামী লীগ একটি গণহত্যাকারী দল। দিল্লির প্রেসক্রিপশন বাস্তবায়ন করাই ছিল তাদের সাংগঠনিক কার্যক্রম। বিষের যেমন ভালো বিষ খারাপ বিষ বলে কিছু নেই তেমনি আওয়ামী লীগেরও ভালো লীগ বা মন্দ লীগ বলে কিছু নেই।’

এ ছাড়াও সমাবেশে বক্তব্য দেন এনসিপির কেন্দ্রীয় সদস্য মীর হাবীব আল মানজূর ও মোহাম্মদপুর জোনের নেতারা।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর