মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • শ্রাবন্তীর খোলামেলা স্বীকারোক্তি: "আইটেম গানে পারফর্ম করতে আমার দারুণ লাগে"
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক

কলম্বিয়ার বিপক্ষে শুক্রবার মাঠে নামবে ব্রাজিল

খেলা ডেস্ক

প্রকাশিত:
২০ মার্চ ২০২৫, ১৬:২৮

২০২৬ বিশ্বকাপের বাছাইপর্বে নিজেদের গুরুত্বপূর্ণ ম্যাচে শুক্রবার (২১ মার্চ) কলম্বিয়াকে আতিথ্য দেবে ব্রাজিল। ম্যাচটি গারিঞ্চা স্টেডিয়ামে বাংলাদেশ সময় ভোর পৌনে ৭টায় শুরু হবে।

বাছাইপর্বে এগিয়ে থাকতে জয়ের বিকল্প ভাবছে না সেলেসাওরা। কলম্বিয়াকে সমীহ করে পুরো দলকে নিজেদের সেরাটা দেওয়ার তাগিদ দেন কোচ দোরিভাল জুনিয়র। বাছাইপর্বের এ ম্যাচের পর আগামী ২৬ মার্চ ব্রাজিলের সামনে অপেক্ষা করছে আর্জেন্টিনা পরীক্ষা। তবে বাড়তি চাপ না নিয়ে স্বাভাবিক খেলার তাগিদ দেন কোচ।

এদিকে, লাতিন আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে ব্রাজিল এবার খুব বাজে সূচনা করেছিলো। এখন অবশ্য ১৮ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে তারা। বিশ্বকাপে সরাসরি খেলার জন্য যা যথেষ্ঠ হলেও অন্য প্রতিদ্বন্দ্বী দলগুলো রয়েছে কাছাকাছি অবস্থানে। তাই সর্বোচ্চ সতর্ক অবস্থানে থেকে পূর্ণ পয়েন্টের লক্ষ্য পুরো দলের।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর