মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • শ্রাবন্তীর খোলামেলা স্বীকারোক্তি: "আইটেম গানে পারফর্ম করতে আমার দারুণ লাগে"
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক

পাঠান, অ্যানিমেলকে ছাপিয়ে ভিকি-রাশমিকার ‘ছাবা’

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
১৮ মার্চ ২০২৫, ১৬:২৫

ভিকি কৌশল এবং রাশমিকা মান্দানা অভিনীত ‘ছাবা’ মুক্তির পঞ্চম সপ্তাহেও বক্স অফিসে ঝড় তুলে যাচ্ছে। চলতি বছরে এটি এখন পর্যন্ত সর্বোচ্চ আয়কারী সিনেমা। শুধু তাই নয়, বর্তমানে এর আয় শাহরুখ খানের ‘পাঠান’ এবং রণবীর কাপুরের ‘অ্যানিমেল’র আয়কেও ছাপিয়ে গেছে।

‘স্যাকনিল্ক’র এর তথ্য অনুযায়ী, ‘ছাবা’ ৩১ দিনে বক্স অফিসে ৮ কোটি রুপি আয় করেছে। এর মধ্যে হিন্দিতে ৭.২৫ কোটি এবং তেলেগুতে ০.৭৫ কোটি রুপি আয় করেছে। সব মিলিয়ে সিনেমার মোট আয় এসে দাঁড়িয়েছে ৫৬২.৬৫ কোটি রুপি (হিন্দি- ৫৪৮.৭ কোটি রুপি এবং তেলেগু- ১৩.৯৫ কোটি রুপি)। চলতি বছরের ১৪ ফেব্রুয়ারি ‘ছাবা’ মুক্তি পেয়েছে।

‘ছাবা’ রণবীর কাপুর অভিনীত সন্দীপ রেড্ডি ভাঙ্গার ২০২৩ সালের ব্লকবাস্টার ক্রাইম ড্রামা ‘অ্যানিম্যাল’র ঘরোয়া বক্স অফিস কালেকশনকে ছাড়িয়ে গিয়েছে। ‘অ্যানিম্যাল’ প্রেক্ষাগৃহে ৫৫৩.৮৭ কোটি রুপি আয় করেছিল। সিনেমাটি হিন্দি, তেলেগু, তামিল, কন্নড় এবং মালায়ালাম ভাষায় মুক্তি পায়। তবে কেবল ‘ছাবা’, ‘অ্যালিম্যাল’ নয় পাশাপাশি আরও একটি হিট সিনেমার আয়কে টপকে গেছে। শাহরুখ খান অভিনীত সিদ্ধার্থ আনন্দের স্পাই থ্রিলার ‘পাঠান’র ঘরোয়া বক্স অফিস কালেকশনকেও ছাড়িয়ে গেছে। এ সিনেমাটিও ২০২৩ সালে মুক্তি পেয়েছিল। সেই সময় ছবিটির ঘরোয়া বক্স অফিস কালেকশন হয়েছিল ৫৪৩.০৯ কোটি রুপি।

‘ছাবা’ শিবাজি সাওয়ান্ত নামের মারাঠি উপন্যাস অবলম্বনে নির্মিত সিনেমা। লক্ষ্মণ উতেকর পরিচালিত, এ সিনেমায় মারাঠা শাসক ছত্রপতি শিবাজি মহারাজের পুত্র সম্ভাজি মহারাজের জীবনীভিত্তিক। নাম ভূমিকায় অভিনয় করেছেন ভিকি কৌশল। সিনেমায় মুঘল সম্রাট আওরঙ্গজেবের চরিত্রে দেখা গেছে অক্ষয় খান্নাকে। ভিকির বিপরীতে অভিনয় করেছেন রাশমিকা মান্দানা। এছাড়াও এ সিনেমায় দিব্যা দত্ত এবং ডায়ানা পেন্টিকেও দেখা যায়।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর