মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • শ্রাবন্তীর খোলামেলা স্বীকারোক্তি: "আইটেম গানে পারফর্ম করতে আমার দারুণ লাগে"
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক

যশোরে বাড়িতে ঢুকে যুবককে গুলি করে হত্যা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
১৮ মার্চ ২০২৫, ১৬:১১

যশোরে বাড়ির ভেতরে ঢুকে মীর সামির সাকিব সাদী নামে এক যুবককে গুলি করে হত্যা করা হয়েছে। সোমবার রাত পৌনে ১২টার দিকে যশোর শহরের রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মীর সামির সাকিব সাদী ওই এলাকার মীর শওকত আলীর ছেলে।

নিহতের চাচাতো ভাই রাকিব জানান, রাত পৌনে ১২টার দিকে তিনি ও সাদী বাড়ি ফেরেন। বাড়ির উঠানে মোটরসাইকেল ঢুকানোর সময় পেছন থেকে সাদীকে চাকু দিয়ে আঘাত করে। এরপর তাকে গুলি করে। এক রাউন্ড গুলির পর গুলি বের হচ্ছিলো না। এসময় তিনি হামলাকারী ট্যাটু সুমন, মেহেদীসহ তার ৪/৫ সহযোগীকে লক্ষ্য করে ইট নিক্ষেপ করলে তারা আরও ৫/৬ রাউন্ড গুলি করে পালিয়ে যায়। সাদীর বুকে দুটি গুলিবিদ্ধ হন। এরপর সাদীকে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, সাদী রেলবাজারের ইজারাদার। হামলাকারীরা বাজার এলাকায় চাঁদাবাজি করতো। তাদের প্রশ্রয় না দেয়ায় এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে।

জাবিতে ২৮৯ শিক্ষার্থী বহিষ্কার, সাময়িক বরখাস্ত ৯ শিক্ষকজাবিতে ২৮৯ শিক্ষার্থী বহিষ্কার, সাময়িক বরখাস্ত ৯ শিক্ষক
এদিকে নিহতের খালা জানিয়েছেন, হামলাকারীরা কিছুদিন আগে তার ছেলেকে গুলি করে হত্যা চেষ্টা চালায়। আজ সাদীকে হত্যা করেছে। তিনি হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এ বিষয়ে যশোর অতিরিক্ত পুলিশ সুপার নূর-ই-আলম সিদ্দিকী জানান, খবর পেয়ে তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং জড়িতদের ধরতে পুলিশের একাধিক টিম অভিযান শুরু করেছে। তবে কী কারণে এ হত্যাকাণ্ড তা জানতে পারেননি তিনি।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর