মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক
  • আইনশৃঙ্খলা জোরদারের দাবি পাটওয়ারীর

সংরক্ষিত মহিলা আসনে জামানত দ্বিগুণ করে আইন সংশোধন

স্টাফ রিপোর্টার

প্রকাশিত:
২৮ আগষ্ট ২০২৩, ১৮:০৬

‘জাতীয় সংসদ (সংরক্ষিত মহিলা আসন) নির্বাচন (সংশোধন) আইন, ২০২৩’ এর খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সংশোধিত আইনে সংরক্ষিত মহিলা আসনে নির্বাচনে জামানত ১০ হাজার টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা করা হয়েছে।

সোমবার (২৮ আগস্ট) প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়েছে।

বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন বলেন, সংরক্ষিত মহিলা আসনে আগে জামানত ছিল ১০ হাজার টাকা, এখন সেটি বাড়িয়ে ২০ হাজার টাকা করা হয়েছে। সাধারণ আইনে যেখানে আসনশূন্য হলে ৯০ দিনের মধ্যে নির্বাচন করতে হয়, এখন থেকে সংরক্ষিত মহিলা আসনে সেটি করতে হবে। আগে যেখানে সংরক্ষিত মহিলা আসন শূন্য হলে ৪৫ দিনের মধ্যে নির্বাচন করতে হতো।

২০১১ সালের মূল আইনে ৪৫টি আসন ছিল, পরবর্তীতে ৫০টি করা হলো সেটিও এই আইনে সন্নিবেশিত করা হয়েছে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব।  তিনি বলেন, খসড়াটি ভেটিং সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর