মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • শ্রাবন্তীর খোলামেলা স্বীকারোক্তি: "আইটেম গানে পারফর্ম করতে আমার দারুণ লাগে"
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক

রাজশাহীর নিউমার্কেটে আগুন

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৬ মার্চ ২০২৫, ১৬:৩১

রাজশাহীর নিউমার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (১৫ মার্চ) দিবাগত রাত ১টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডের ঘটনায় নিউমার্কেটের ভেতরে ৭ থেকে ৮ টি মুদি দোকান পুড়ে গেছে।

পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের আধাঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার দিবাগত রাত ১টার দিকে নিউমার্কেটের ভেতরের বেশ কয়েকটি দোকানে আগুন লাগতে দেখে ফায়ার সার্ভিসে খবর দেন। এরপর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

এদিকে আগুন লাগার খবর পেয়ে নিউমার্কেটে জড়ো হন উৎসুক জনতা। পুড়ে যাওয়া দোকানগুলোর মধ্যে চারটি মুদি দোকান ও তিনটি কাঁচা বাজারের অস্থায়ী দোকান ছিল।

রাজশাহী ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক দিদারুল আলম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিরূপণ করা সম্ভব হয়নি।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর