মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • শ্রাবন্তীর খোলামেলা স্বীকারোক্তি: "আইটেম গানে পারফর্ম করতে আমার দারুণ লাগে"
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক

প্রেস সচিব

পাচারকৃত টাকা ফেরাতে নতুন আইন আগামী সপ্তাহে

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
১০ মার্চ ২০২৫, ১৫:৪০

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, দেশ থেকে পাচার হওয়া টাকা ফেরাতে নতুন একটা আইন তৈরির সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী সপ্তাহে নতুন আইনটি পাস হবে। 

সোমবার (১০ মার্চ) দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

শফিকুল আলম বলেন, পাচারকৃত টাকা ফিরিয়ে আনতে সরকার ৩০টিরও বেশি আন্তর্জাতিক ল ফার্মের সঙ্গে চুক্তি করছে।

তিনি আরও বলেন, পাচার করা টাকা উদ্ধারের জন্য প্রথম থেকেই অন্তর্বর্তী সরকার তৎপর ছিল। প্রফেসর ইউনূস প্রথম থেকেই বলে আসছেন যে, এটা বাংলাদেশের মানুষের টাকা। আমাদের টপ প্রায়োরিটির ভেতরে এটা থাকবে। 

প্রেস সচিব বলেন, এরই অংশ হিসেবে গত সেপ্টেম্বর মাসে ১১ সদস্যের একটি টাস্কফোর্স গঠন করা হয়। তার নেতৃত্ব দিচ্ছেন সেন্ট্রাল ব্যাংকের গভর্নর। পাচারের অর্থ ফেরাতে টাস্কফোর্স এরইমধ্যে তদন্ত শুরু করেছে। এই তালিকায় প্রথমেই আছেন শেখ হাসিনা ও তার পরিবার। 

তিনি বলেন, পাচারকারীরা নানাভাবে বিদেশে টাকা পাচার করেছে। একজনের ছেলের টিউশন ফি বাবদ এক সেমিস্টারেই ৫০০ কোটি টাকা পাচারের প্রমাণ পেয়েছে টাস্কফোর্স।

এ সময় পাঠ্যপুস্তক বিতরণে বিলম্বের বিষয়েও কথা বলেন শফিকুল আলম।

তিনি বলেন, পাঠ্যপুস্তক বিতরণে কিছুটা বিলম্ব হয়েছে। ইতোমধ্যে ৯৭ ভাগ বই ছাপা হয়েছে। আগামী এক সপ্তাহের মধ্যে শতভাগ বই ছাপানো ও বিতরণ সম্ভব হবে।

বিফ্রিংয়ে উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার, অপূর্ব জাহাঙ্গীর, সহকারী প্রেস সচিব সুচিস্মিতা তিথি উপস্থিত ছিলেন।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর