মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক
  • আইনশৃঙ্খলা জোরদারের দাবি পাটওয়ারীর
  • মস্কোতে নেওয়া হলো খামেনিকে

ফুলবাড়ীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

মো.নাজমুল হাসান, ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত:
১০ মার্চ ২০২৫, ১৫:০১

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা প্রশাসনের আয়োজনে, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে জাতীয় দুর্যোগ দিবস-২০২৫ পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষ্যে " দুর্যোগের পূর্বাভাস প্রস্তুতি, বাঁচায় প্রাণ ক্ষয়ক্ষতি" এ প্রতিপাদ্যকে সামনে রেখে অগ্নি নির্বাপন ও ভূমিকম্প বিষয়ক মহড়া এবং সংক্ষিপ্ত আলোচনা করা হয়।

সোমবার (১০ মার্চ) সকাল ১১ টায় ফুলবাড়ী উপজেলা ভূমি অফিস চত্বরে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন, ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা রেহেনুমা তারান্নুম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সিরাজুদ্দৌলা। এতে মহড়া পরিচালনা করেন, ফুলবাড়ী উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মন্জুর আলমের সাথে ফায়ার সার্ভিসের একটি টিম।

সহযোগিতায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বাংলাদেশ, ইসলামী রিলিফ বাংলাদেশ, ইউএসএ, অ্যাকশন এইড, এম জে এস কে এস, টি এম এস এস, সি ই এম আর সি বি (রিভার)।

এছাড়াও জাতীয় দুর্যোগ দিবসে উপস্থিত ছিলেন, বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক, সাংবাদিক, এনজিও কর্মীসহ গন্যমান্য ব্যক্তিবর্গ।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর