মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • শ্রাবন্তীর খোলামেলা স্বীকারোক্তি: "আইটেম গানে পারফর্ম করতে আমার দারুণ লাগে"
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক

বেতনের ৪৮ লাখ টাকা এখনও পাননি সাকিব, যা জানাল বিসিবি

খেলা ডেস্ক

প্রকাশিত:
৪ মার্চ ২০২৫, ১৫:৩৯

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) যখন জাতীয় দলের ক্রিকেটারদের বেতন ও ম্যাচ ফি বাড়ানোর ঘোষণা দিয়েছে, ঠিক তখনই জানা গেল জাতীয় দলের সাবেক অধিনায়ক ও দেশের ক্রিকেটের অবিচ্ছেদ্য অংশ হয়ে থাকা তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান এখনও ২০২৪ সালের শেষ চার মাসের বেতন পাননি। জনপ্রিয় ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ এ তথ্য জানিয়েছে।

তাদের প্রতিবেদন অনুযায়ী, চার মাসের বেতন বাবদ সাকিবের প্রায় ৪৮ লাখ টাকা (৩৮ হাজার ৪০০ মার্কিন ডলার) পাওনা রয়েছে, যা কর বাদে নির্ধারিত হয়েছে। 

এর আগে, বিসিবি গত বছরের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত বোর্ড সভায় ২০২৪ সালের কেন্দ্রীয় চুক্তির তালিকা ঘোষণা করে। যেখানে সাকিবকে তিন ফরম্যাটের জন্য চুক্তিবদ্ধ করা হয় লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, নাজমুল হোসেন শান্ত ও শরিফুল ইসলামের সঙ্গে।

জানা গেছে, গত নভেম্বরে রাজনৈতিক কারণে সাকিব ও তার স্ত্রীর দেশে থাকা সব ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে। এ কারণে বিসিবি তাকে প্রাপ্য পারিশ্রমিক বুঝিয়ে দিতে পারছে না।

এ বিষয়ে বিসিবির এক কর্মকর্তা বলেন, এটা সত্যি সে (সাকিব আল হাসান) সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর ও ডিসেম্বরের বেতন পায়নি। কারণ, তার ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা আছে।

এদিকে সাকিব আল হাসানের বেতনের ইস্যুতে বোর্ডের পরিচালক নাজমুল আবেদিন ফাহিম বলেন, সে (সাকিব) চুক্তি অনুযায়ী তার বেতনের টাকা পেয়ে যাবে। কারণ, আপনি খেলুন বা না খেলুন, চুক্তি করা আছে। আর আমরা অবশ্যই চুক্তি অনুযায়ী আমাদের প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করে যাব।

প্রসঙ্গত, গত বছরের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর আর দেশে ফেরেননি সাকিব। তার বিরুদ্ধে হত্যা ও প্রতারণার অভিযোগে মামলা হয়েছে। এরমাঝে রয়েছে তার বোলিং অ্যাকশনের নিষেধাজ্ঞাও। সবমিলিয়ে বাংলাদেশের হয়ে আর এই তারকা অলরাউন্ডারের খেলার কোনো বাস্তবতা নেই।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর