মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • শ্রাবন্তীর খোলামেলা স্বীকারোক্তি: "আইটেম গানে পারফর্ম করতে আমার দারুণ লাগে"
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক

শিক্ষা উপদেষ্টা

এবার কিছু ব্যতিক্রম প্রতিষ্ঠান ও ব্যক্তিকে দেওয়া হবে স্বাধীনতা পুরস্কার

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
২ মার্চ ২০২৫, ১৪:০৯

এ বছর কিছু ব্যতিক্রম প্রতিষ্ঠান ও ব্যক্তিকে স্বাধীনতা পুরস্কার দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ।

রোববার (২ মার্চ) দুপুরে স্বাধীনতা পুরস্কার নিয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই কথা জানান।

শিক্ষা উপদেষ্টা বলেন, দেশের ক্ষেত্রে অনন্য অবদানের স্বীকৃতি স্বরূপ এ বছর ব্যতিক্রম কিছু ব্যক্তি এবং প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার দেওয়া হবে। এর আগে স্বাধীনতা পুরস্কার দেওয়ার ক্ষেত্রে সচরাচর এই ধরনের সিদ্ধান্ত নেয়নি কোনো সরকার।

পুরস্কারের সংখ্যা হবে ১০ জনের কম বলে জানিয়েছেন ওয়াহিদ উদ্দিন মাহমুদ। সংখ্যার বিষয়ে একই কথা জানালেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলও।
 
সাংবাদিকদের তিনি বলেন, দলগত এবং গোষ্ঠীগত চিন্তার বাইরে গিয়ে এবছর স্বাধীনতা পুরস্কার দেয়া হবে। পুরস্কারের সংখ্যা ১০ এর নিচে থাকবে।
 
র‌্যাবের মতো কোনো বিতর্কিত ব্যক্তি বা প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার দেওয়া হবে না বলেও নিশ্চিত করেছেন তিনি। 

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর