মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • শ্রাবন্তীর খোলামেলা স্বীকারোক্তি: "আইটেম গানে পারফর্ম করতে আমার দারুণ লাগে"
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক

অবশেষে হল ছাড়ছেন কুয়েট শিক্ষার্থীরা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
২৬ ফেব্রুয়ারী ২০২৫, ১২:০৬

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) আবাসিক হলের শিক্ষার্থীরা প্রশাসনের নির্দেশ মতো হল ত্যাগ করতে শুরু করেছেন। বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকাল থেকে শিক্ষার্থীরা হল ত্যাগ করছেন।

যদিও তারা মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) রাতে হল ত্যাগ করবেন না বলে ঘোষণা দিয়েছিলেন।

হল ত্যাগ করা শিক্ষার্থীরা জানান, নিজেদের নিরাপত্তার স্বার্থে তারা প্রশাসনের নির্দেশ মতো হল ছেড়ে দিচ্ছেন। ইতোমধ্যে অনেক শিক্ষার্থী হল থেকে বের হয়ে গেছেন, বাকিরাও হল ত্যাগের প্রস্তুতি নিচ্ছেন। কয়েকদিন পর রমজান মাস শুরু, তখন বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে যে কারণে অনেকে চলে যাচ্ছেন।

উল্লেখ্য, শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তার স্বার্থে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) সব আবাসিক হল পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। একইসঙ্গে শিক্ষার্থীদের বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ১০টার মধ্যে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল ত্যাগ করার নির্দেশ দেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের সব ধরনের একাডেমিক কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। বুধবার অনুষ্ঠিত সিন্ডিকেটের ৯৯তম জরুরি সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। প্রতিবাদে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষার্থীরা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টায় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করেন বিভিন্ন হলের শিক্ষার্থীরা।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর