মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক
  • আইনশৃঙ্খলা জোরদারের দাবি পাটওয়ারীর
  • মস্কোতে নেওয়া হলো খামেনিকে

নিয়ন্ত্রণ হারিয়ে ইবি শিক্ষার্থীবাহী বাস ধান ক্ষেতে, আহত অন্তত ২০

ইবি প্রতিনিধি

প্রকাশিত:
২৫ ফেব্রুয়ারী ২০২৫, ১২:৫০

কুষ্টিয়া শহর থেকে ক্যাম্পাসে ফেরার পথে উল্টে গেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শিক্ষার্থীবাহী (সোহাইল) ভাড়ায় চালিত একটি বাস। আজ (২৫ ফেব্রুয়ারি) মঙ্গলবার সকাল সাড়ে ১০ টার দিকে ক্যাম্পাস পার্শ্ববর্তী বৃত্তিপাড়া এবং আলামপুর বালিয়া পাড়ার মাঠে এই ঘটনা ঘটে। এতে প্রায় ২০ জন শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা বলেন, কুষ্টিয়ার কাস্টমস মোড় থেকে সকাল ১০ টায় ক্যাম্পাসের উদ্দেশ্যে ছেড়ে আসে ছাত্রদের বাসটি। মাঝপথে এসে দ্রুত গতিতে চলছিলো। এসময় সামনে অন্য বাসকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ইবি বাসটি সড়ক থেকে ছিটকে নিচে ধান ক্ষেতে পড়ে যায়। তবে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।

শিক্ষার্থীদের দাবি, অনতিলম্বে ইবির পরিবহন পুল থেকে ফিটনেসবিহীন সব বাস অপসারণ করা এবং দুর্ঘটনা এড়াতে লক্ষীপুর থেকে ইবি পর্যন্ত সড়ক মেরামত করতে হবে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান বলেন, দুর্ঘটনার কথা শোনার পরপরই আমরা একটা টিম ঘটনাস্থলে যায়। এতে অনেক শিক্ষার্থী আহত হয়েছে। আহতদের কুষ্টিয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এবং তারা চিকিৎসাধীন রয়েছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর