মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক
  • আইনশৃঙ্খলা জোরদারের দাবি পাটওয়ারীর
  • মস্কোতে নেওয়া হলো খামেনিকে

ভারতে ট্রাফিক পুলিশের জন্য ‘এসি হেলমেট’

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
২৪ আগষ্ট ২০২৩, ১৭:৫২

ভারতের আহমেদাবাদে রোদে কাজ করার সুবিধার্থে ট্রাফিক পুলিশের সদস্যদের ‘এসি হেলমেট’ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এই হেলমেট ট্রাফিক পুলিশদের শুধু শরীরই ঠান্ডা রাখবে না, একই সঙ্গে ধুলাবালি ও বিভিন্ন গ্যাস থেকেও রক্ষা করবে।

বৃহস্পতিবার(১০ আগস্ট) থেকে ট্রাফিক পুলিশের জন্য এই এসি হেলমেটের পরীক্ষামূলক ব্যবহার শুরু হয়েছে। এ পরীক্ষা সফল হলে সব ট্রাফিক পুলিশকে এসি হেলমেট দেওয়া হবে।

আধুনিক প্রযুক্তিতে তৈরি ‘এসি হেলমেট’ চলে ব্যাটারিতে। একবার চার্জ দিলে আট ঘণ্টা পর্যন্ত কাজ করে। প্লাস্টিকের তৈরি এই হেলমেটের ওজন সাধারণ পুলিশ হেলমেটের চেয়ে ৫০০ গ্রাম বেশি।

ইন্টারনেটে একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে কনস্টেবল দিব্যরাজসিংহ রানাসহ অন্য পাঁচ কনস্টেবলকে ‘এসি হেলমেট’ পরা এবং আহমেদাবাদে ট্রাফিক পরিচালনা করতে দেখা গেছে।

এই হেলমেট টেনে নেওয়া বাতাস ফিল্টারও করে। সাধারণ হেলমেটের তুলনায় এসি হেলমেটের ডিজাইন বেশি টেকসই। এর সামনের দিকে ফ্যানের মতো কাঠামো আছে, যা বাতাস বের করতে ও গ্রহণ করতে সাহায্য করে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর