মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক
  • আইনশৃঙ্খলা জোরদারের দাবি পাটওয়ারীর
  • মস্কোতে নেওয়া হলো খামেনিকে

ভাঙ্গায় জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ , নারীসহ আহত ১০

মোসলেউদ্দিন(ইমরান), ভাংগা(ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশিত:
২০ ফেব্রুয়ারী ২০২৫, ১৭:৫৯

ফরিদপুরের ভাংগায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ উভয়পক্ষের প্রায় ১০ জন আহত হয়েছে। বুধবার সকালে এবং বৃহস্পতিবার সকালে দুই দফায় সংঘর্ষ হয়। এসময় চারটি বাড়ি ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে।

এমন ঘটনাটি ঘটে ফরিদপুরের ভাংগা উপজেলার তুজারপুর ইউনিয়নের পূর্বপাড়া গ্রামে।

স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, তুজারপুর ইউনিয়নের পূর্বপাড়া গ্রামের জাফর শেখের সঙ্গে একই গ্রামের সোহরাব মাতুব্বরের মধ্যে একটি জমি নিয়ে দীর্ঘদিন যাবৎ ঝামেলা চলছে। সোহরাব মাতুব্বর উক্ত জমিতে একটি ভবন নির্মানের কাজ করছিলেন। সেই ভবনের কাজে জাফর শেখ বাঁধা দিলে উভয় পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এসময় উভয় পক্ষের ১০ জন আহত হয় এবং ৪ টি বাড়ি ভাংচুরের ঘটনা ঘটে। আহতদের মধ্যে জাফর শেখ(৫০), সালাম শেখ(৫২), জেসমিন(২৫), জান্নাতুল(১৬) কে ভাংগা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে এবং গুরুতর আহত আবু তালেব(৬০) এবং তাহমিনা আক্তার(১৮) কে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে। অন্যদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

এবিষয়ে ভাংগা থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বলেন, সংঘর্ষের সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এবিষয়ে এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর