মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক
  • আইনশৃঙ্খলা জোরদারের দাবি পাটওয়ারীর
  • মস্কোতে নেওয়া হলো খামেনিকে
  • ট্রাম্পকে খোলা চ্যালেঞ্জ ইরানের

নীলফামারীতে ২ কেজি হেরোইন উদ্ধার করলো বিজিবি

মোঃ নুরুজ্জামান সরকার রাসেল, নীলফামারী প্রতিনিধি

প্রকাশিত:
১৭ ফেব্রুয়ারী ২০২৫, ১২:২৩

নীলফামারীতে যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে প্রায় ২ কেজি হেরোইন উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ, নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি)।

রবিবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় নীলফামারী-সৈয়দপুর আঞ্চলিক সড়কের দারোয়ানী টেক্সটাইলমিল এলাকায় বিজিবি ক্যাম্পের ১নং গেট সংলগ্ন স্থানে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে যাত্রীবাহী বাস থেকে ২ কেজি ১৭০ গ্রাম হেরোইন উদ্ধার করে বিজিবি'র একটি অভিযানিক দল।

আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে বিজিবি নীলফামারী ব্যাটালিয়নের সহকারী পরিচালক মো. জসিম উদ্দিন এর সত্যতা নিশ্চিত করে জানান, জেলার ডোমার থেকে সৈয়দপুরগামী সারোয়ার এন্টারপ্রাইজ (বগুড়া-জ-১১-০০৬১) নামের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়। তল্লাশির সময় বাসটিতে মালিকবিহীন অবস্থায় ২ কেজি ১৭০ গ্রাম হেরোইন পাওয়া যায়। যার আনুমানিক মূল্য প্রায় অর্ধকোটি টাকা।

নীলফামারী বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ মোহাম্মদ বদরুদ্দোজা জানান, বিজিবি সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী মাদকদ্রব্যসহ চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। বিশেষ করে সীমান্ত এলাকা দিয়ে পার্শ্ববর্তী দেশ থেকে মাদক পাচার রোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে।

এর আগে, গত ০৫ ফেব্রুয়ারি নীলফামারী সদরে বিসমিল্লাহ পরিবহনের একটি যাত্রীবাহী বাস থেকে সাড়ে ৬২ লাখ টাকার কোকেন ও হিরোইন জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৫৬ বিজিবি) নীলফামারী।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর