মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • শ্রাবন্তীর খোলামেলা স্বীকারোক্তি: "আইটেম গানে পারফর্ম করতে আমার দারুণ লাগে"
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক

গোল করিয়ে ব্রাজিলিয়ান গোলরক্ষকের ইতিহাস

খেলা ডেস্ক

প্রকাশিত:
১৬ ফেব্রুয়ারী ২০২৫, ১৪:৩৭

একজন গোলরক্ষকের মূল কাজ প্রতিপক্ষের আক্রমণ ঠেকিয়ে নিজেদের গোলবার অক্ষুণ্ন রাখা। সেই কীর্তির সঙ্গে গোল করিয়েও যে রেকর্ড গড়ার নজির আছে গোলরক্ষকের। তেমনই এক রেকর্ড গড়েছেন ম্যানচেস্টার সিটির ব্রাজিলিয়ান তারকা এডারসন মোরায়েস। ইংলিশ প্রিমিয়ার লিগের ইতিহাসে গোলরক্ষক হিসেবে সর্বোচ্চ অ্যাসিস্ট করার রেকর্ড গড়েছেন তিনি।

রোববার (১৫ ফেব্রুয়ারি) ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে নিউক্যাসল ইউনাইটেডের মুখোমুখি হয় ম্যানসিটি। মিশরীয় ফরোয়ার্ড ওমর মারমুশের হ্যাটট্রিকে নিউক্যাসলকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে সিটি। আর এই ম্যাচেই প্রিমিয়ার লিগের ইতিহাসে সর্বোচ্চ ৬টি গোলে অ্যাসিস্টের রেকর্ড গড়েছেন সিটির গোলরক্ষক এডারসন।

ম্যাচের ১৯ মিনিটে প্রথম গোলটি করেন মারমুশ। এই গোলে অসাধারণ অ্যাসিস্ট করেন এডারসন। এই ব্রাজিলিয়ান নিজের বক্স থেকে বেশ বাইরে বেড়িয়ে বল ভাসিয়ে মারেন প্রতিপক্ষের অর্ধে। সেই বলটি ধরে নিউক্যাসলের এগিয়ে আসা গোলরক্ষকের মাথার ওপর দিয়ে লব শটে গোল করেন মারমুশ। বলটি জালে জড়াতেই ডিফেন্ডাররা উদযাপনে মাতেন এডারসনের সঙ্গে।

এর মাধ্যমে প্রিমিয়ার লিগে সর্বোচ্চ ৬টি গোলের অ্যাসিস্টের মাইলফলকে নাম লেখান সিটির এই গোলরক্ষক। প্রিমিয়ার লিগ ইতিহাসে এতদিন পর্যন্ত সবচেয়ে বেশি ৫ গোলে সহায়তা করা গোলরক্ষক ছিলেন পল রবিনসন। তাকে ছাড়িয়ে যাওয়া এডারসন শুধু এই মৌসুমেই ৩টি অ্যাসিস্ট করেছেন। দ্বিতীয় স্থানে নেমে যাওয়া রবিনসন ইপিএলে খেলেছেন লিডস ইউনাইটেড, টটেনহ্যাম হটস্পার, ব্ল্যাকবার্ন রোভার্স ও বার্নলির হয়ে।

সিটির হয়ে সবমিলিয়ে ৭টি গোলে অ্যাসিস্ট করেছেন এডারসন। এর মধ্যে ইপিএলে ৬ এবং চ্যাম্পিয়নস লিগে করেছেন একটি অ্যাসিস্ট। প্রিমিয়ার লিগে তিনবার গোল্ডেন গ্লাভসও জিতেছে এডারসন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর