মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • শ্রাবন্তীর খোলামেলা স্বীকারোক্তি: "আইটেম গানে পারফর্ম করতে আমার দারুণ লাগে"
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক

বাংলাদেশকে নিয়ে পন্টিংয়ের মন্তব্যের কড়া জবাব বিসিবির

খেলা ডেস্ক

প্রকাশিত:
১৫ ফেব্রুয়ারী ২০২৫, ১৭:৩০

দরজায় কড়া নাড়ছে চ্যাম্পিয়নস ট্রফি। বৈশ্বিক এই টুর্নামেন্টের গ্রুপ পর্বে শক্তিশালী ভারত, পাকিস্তান ও নিউজিল্যান্ডের বিপক্ষে লড়বে বাংলাদেশ। সেমিফাইনালে যেতে হলে অন্তত দুই ম্যাচে জয় পেতে হবে টাইগারদের। তবে সাম্প্রতিক পারফরম্যান্স ও প্রতিপক্ষের শক্তিমত্তার বিচারে সেই পথ সহজ হবে না।

অস্ট্রেলিয়ার কিংবদন্তি ক্রিকেটার রিকি পন্টিং মনে করেন, এবারের আসরে বাংলাদেশের ভালো করার সম্ভাবনা খুবই কম। আইসিসির এক পডকাস্টে তিনি বলেন, 'আমার ধারণা তাদের (বাংলাদেশ) সংগ্রাম করতে হবে। দলটিতে সেরকম মান আছে বলে মনে হচ্ছে না। বিশেষ করে চ্যাম্পিয়নস ট্রফির অন্য দলগুলোর সঙ্গে তুলনা করলে। এখন দলটিতে কোয়ালিটির অভাব আছে মনে হচ্ছে। তারা তাদের আদর্শ হোম কন্ডিশন পেলে তখন তারা ভয়ংকর দল, তবে চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশের মতো কন্ডিশন পাবে বলে মনে হয় না।'

তবে পন্টিংয়ের সঙ্গে একমত নন বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিম। গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি বলেন, 'গত চার-পাঁচ মাসে বাংলাদেশ দলের যথেষ্ট উন্নতি হয়েছে। যেটা রিকি পন্টিং হয়তো দেখেননি বা ধারণা করতে পারবেন না।'

তিনি আরও বলেন, 'কিছু জায়গা ছিল যেখানে আমরা দ্রুত রান করতে পারতাম না। কিছু জায়গা ছিল যেখানে আমাদের কনফিডেন্সের অভাব ছিল। ওসব জায়গায় কিছুটা পার্থক্য বোধহয় এবার আমরা দেখতে পারবো। অস্ট্রেলিয়ার সঙ্গে খেলার সুযোগ হলে বাংলাদেশ অস্ট্রেলিয়াকে কঠিন সময় দিবে।'

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর