মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • শ্রাবন্তীর খোলামেলা স্বীকারোক্তি: "আইটেম গানে পারফর্ম করতে আমার দারুণ লাগে"
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক

ফেসবুকে হাহা রিয়েক্ট দেওয়ায় দুই যুবককে কুপিয়ে জখম

মোসলেউদ্দিন(ইমরান), ভাংগা(ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশিত:
১২ ফেব্রুয়ারী ২০২৫, ১৩:৫৬

ফরিদপুরের ভাংগায় ফেসবুকে হাহা রিয়েক্ট দেওয়াকে কেন্দ্র করে দুই যুবককে কুপিয়ে গুরুতর আহত করার ঘটনা ঘটেছে।

এমন ঘটনাটি ঘটে ভাংগা পোরসভার ৩নং ওয়ার্ড দাড়িয়ার মাঠ গ্রামে।

স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, আলগী ইউনিয়নের বালিয়াচড়া গ্রামের শামীম নামের একজনের ফেসবুক পোস্টে (হাহা) রিয়েক্ট দেয় দাড়িয়ারমাঠ গ্রামের সোহান নামের এক যুবক। এই হাহা রিয়েক্ট দেওয়াকে কেন্দ্র করে মেসেঞ্জারে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। সেই জের ধরে মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুপুরের দিকে শামিমসহ বালিয়াচারা গ্রামের কয়েকজন যুবকের সাথে দাড়িয়ারমাঠ গ্রামের সোহান ও কয়েকজন যুবকের মধ্যে সংঘর্ষ বেধে যায়। সংঘর্ষের সময় সোহান (২২) ও রাকিব (১৮) ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হয়। তাদেরকে উদ্ধার করে ভাংগা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে অবস্থার অবনতি হওয়ায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়।

সোহান দাড়িয়ারমাঠ গ্রামের ইকরাম মাতুব্বরের ছেলে এবং রাকিব দাড়িয়ারমাঠ গ্রামের ইমরান মাতুব্বরের ছেলে।

এবিষয়ে ভাংগা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোকছেদুর রহমান জানান, এই বিষয়ে কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর