মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • শ্রাবন্তীর খোলামেলা স্বীকারোক্তি: "আইটেম গানে পারফর্ম করতে আমার দারুণ লাগে"
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক

আজও ঢাকার বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
১২ ফেব্রুয়ারী ২০২৫, ১০:৪০

বিশ্বের ১২৫টি শহরের মধ্যে বায়ুদূষণে আজ ১৭২ স্কোর নিয়ে পঞ্চম অবস্থানে রয়েছে ঢাকা।

বুধবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৯টায় সুইজারল্যান্ডভিত্তিক বাতাসের মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের সূচক থেকে এ তথ্য জানা গেছে।

ঢাকার বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।

এদিন ঢাকার সবচেয়ে দূষিত বাতাস বিরাজ করছে সাভারের হেমায়েতপুরে (১৯৭)।

তালিকায় এর পরেই রয়েছে মিরপুরের ইস্টার্ন হাউজিং (১৯২), মার্কিন দূতাবাস এলাকা (১৮১), শান্তা ফোরাম (১৭৭), আইসিডিডিআরবি (১৭৩), গ্রেস ইন্টারন্যাশনাল স্কুল (১৭২), কল্যাণপুর (১৭১), মাদানি এভিনিউ (১৬৯), গুলশান লেক পার্ক (১৬৯), পশ্চিম নাখালপাড়া সড়ক (১৬২) এলাকা। এসব এলাকায় আজ বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।

আজ ২৪০ একিউআই স্কোর নিয়ে বিশ্বের শহরগুলোর তালিকায় শীর্ষে রয়েছে ভিয়েতনামের হ্যানয়। ২১১ স্কোর নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে বসনিয়া হার্জেগোভিনার শহর সারায়েভো।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ‘ভালো’ বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা ‘সহনীয়’ ধরা হয় বায়ুর মান। তবে স্কোর ১০১ থেকে ১৫০ থাকলে তা ‘সংবেদনশীল গোষ্ঠী’র (অসুস্থ বা শিশু-বৃদ্ধ) জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়।

স্কোর ১৫১ থেকে ২০০ পর্যন্ত থাকলে সে বাতাস ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এ ছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর