মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • শ্রাবন্তীর খোলামেলা স্বীকারোক্তি: "আইটেম গানে পারফর্ম করতে আমার দারুণ লাগে"
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক

যমুনার পথে জুলাই আন্দোলনে ক্ষতিগ্রস্ত প্রবাসীদের ৬ প্রতিনিধি

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
১০ ফেব্রুয়ারী ২০২৫, ১৪:৫৭

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মো. ইউনূসের সঙ্গে সাক্ষাতের উদ্দেশে যমুনার পথে রওনা হয়েছেন জুলাই আন্দোলনে ক্ষতিগ্রস্ত প্রবাসীদের ৬ প্রতিনিধি।

সোমবার (১০ ফেব্রুয়ারি) দুপুর ১২ টার দিকে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টাল-এর সামনের সড়কে অবস্থান কর্মসূচী থেকে রমনা জোন পুলিশের সমোঝতায় তারা প্রধান উপদেষ্টার বাস ভবনের উদ্দেশে রওনা হন।

প্রতিনিধির মধ্যে রয়েছেন, আরব আমিরাত ফেরত প্রবাসী খালিদ সাইফুল্লাহ, মির রাজিব, মিজানুর রহমান, ইয়াসিন অপূর্ব, নাঈম ও মাঈন উদ্দীন।

এসময় আন্দোলনের নেতৃত্বে থাকা মাঈন উদ্দীন বলেন, 'আন্দোলন করে দুবাই থেকে ফেরত আসার পর থেকে বার বার চেষ্টা করেও উপদেষ্টার দেখা পাইনি।

আমাদের বার বার দেখা করার আশ্বাস দেওয়া হয়েছে। আজ আমরা যখন তার সঙ্গে সাক্ষাতের জন্য সকালে তার বাসভবনের উদ্দেশে রওনা হই তখন পুলিশ-প্রশাসন ইন্টারকন্টিনেন্টালের সামনে আমাদেরকে আটকিয়ে দেয়। সে সময় তারা আমাদের আশ্বাস দেয় ১২ টার মধ্যে প্রধান উপদেষ্টার সঙ্গে আমাদের সাক্ষাৎ করাবেন। তারা তাদের আশ্বাস রেখেছেন।

আমরা এখন ৬ জন প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছি।'


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর