মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • শ্রাবন্তীর খোলামেলা স্বীকারোক্তি: "আইটেম গানে পারফর্ম করতে আমার দারুণ লাগে"
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক

জুলাই বিপ্লবে আহত আরও ৭ জনকে পাঠানো হলো ব্যাংককে

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
১০ ফেব্রুয়ারী ২০২৫, ১১:৩৯

স্বাস্থ্য মন্ত্রণালয় ও অন্তর্বর্তীকালীন সরকারের উদ্যোগে জুলাই বিপ্লবে আহত আরও সাতজনকে উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ডের ব্যাংককে পাঠানো হয়েছে। তারা ব্যাংককের ভেজথানি হাসপাতালে চিকিৎসা নেবেন।

সোমবার (১০ ফেব্রুয়ারি) সকালে বিমান বাংলাদেশের নিয়মিত ফ্লাইটে ছয়জনকে ব্যাংককে পাঠানো হয়। তারা হলেন- পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন দুলাল হোসেন, মোস্তফা কামাল নূর, শহিদুল ইসলাম, হেদায়েতুল্লাহ, মোহাম্মদ রায়হান এবং বিএসএমএমইউ হাসপাতালে চিকিৎসাধীন মোহাম্মদ রায়হানুল।

এর আগে, গতকাল বেলা ১১টা ২০ মিনিটে বিমান বাংলাদেশের নিয়মিত ফ্লাইটে জুলাই আন্দোলনে আহত দীপঙ্কর বালাকে ব্যাংককে পাঠানো হয়। এছাড়া গত ২৯ জানুয়ারি রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতাল থেকে তিনজন ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তিনজনকে উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ডের ব্যাংককে পাঠানো হয়। এর আগে বিভিন্ন সময়ে ২২ জনকে ব্যাংককে পাঠায় সরকার। সব মিলিয়ে এখন পর্যন্ত আন্দোলন আহতদের মধ্যে ৩৫ জনকে উন্নত চিকিৎসার জন্য ব্যাংককে পাঠানো হলো।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর