মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক
  • আইনশৃঙ্খলা জোরদারের দাবি পাটওয়ারীর
  • মস্কোতে নেওয়া হলো খামেনিকে

১৫০ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত:
২৩ আগষ্ট ২০২৩, ১২:৩৬

মৌলভীবাজারের জুড়ীতে বিশেষ এলাকার উন্নয়ন সহায়তা শীর্ষক কর্মসূচির আওতায় ২০২২-২০২৩ অর্থবছরের চতুর্থ কিস্তির বরাদ্দ থেকে মৌলভীবাজার জেলা প্রশাসক ১৫০ জন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেছেন।

মঙ্গলবার(২২ আগষ্ট) উপজেলা সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার রঞ্জন চন্দ্র দের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক (ডিসি) ড. উর্মি বিনতে সালাম। এ সময় বিশেষ এলাকার উন্নয়ন সহায়তা (পার্বত্য চট্টগ্রাম ব্যতীত) শীর্ষক কর্মসূচির আওতায় ২০২২-২০২৩ অর্থবছরে ৪র্থ কিস্তির বরাদ্দ হতে ১৫০জন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ, উপজেলাধীন ০৭ নং ফুলতলা ইউনিয়ন পরিষদ পরিদর্শন, ফুলতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন, ফুলতলা ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন, রাগনা বটুলী উচ্চ বিদ্যালয়ে গাছের চারা বিতরণ ও বিদ্যালয় প্রাঙ্গণে গাছের চারা রোপণ, সরস্বতীবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন, বটুলী স্থল শুল্ক স্টেশন পরিদর্শন, পশ্চিম বটুলী বর্ডার হাটের জন্য প্রস্তাবিত জায়গা এবং ফুলতলা চা বাগান পরিদর্শন করেন ড. উর্মি।

শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা এমএ মোঈদ ফারুক, উপজেলা ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাশ, মহিলা ভাইস-চেয়ারম্যান রঞ্জিতা শর্মা, সহকারী কমিশনার (ভূমি) রতন কুমার অধিকারী, থানার ওসি (তদন্ত) মো. হুমায়ুন কবির, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সমরজিৎ সিংহ, উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদুল আলম খান, জায়ফরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুম রেজা ও উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ মহিউদ্দিন ভূঁইয়া।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর