মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • শ্রাবন্তীর খোলামেলা স্বীকারোক্তি: "আইটেম গানে পারফর্ম করতে আমার দারুণ লাগে"
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক

নব্বই দশকের বাংলা সিনেমার গানের সঙ্গে নেচে মঞ্চ মাতাবেন জায়েদ খান 

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
৯ ফেব্রুয়ারী ২০২৫, ১১:৫৭

জুলাই-আগস্ট আন্দোলনের আগে থেকেই মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়ক জায়েদ খান। তবে বাংলাদেশে সরকার পতনের পর মাতৃভূমিতে ফেরার ইচ্ছা থাকার পরও সেটি আর হয়ে ওঠেনি এ নায়কের।

দীর্ঘদিন ধরে আমেরিকায় সময় কাটানো জায়েদ খান সেখানেই বিভিন্ন স্টেজ শো নিয়ে ব্যস্ত আছেন। সেই ধারাবাহিকতায় এবার মার্কিন যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য ফ্লোরিডাতে এক তারা বসন্ত উৎসবের মঞ্চ মাতাবেন। নব্বই দশকের বাংলা সিনেমার গানকে থিম করে আয়োজন করা হয়েছে অনুষ্ঠানটির। জায়েদ খানের পাশাপাশি বাংলাদেশের আরও বেশকিছু তারকা এই অনুষ্ঠানে অংশ নেবেন। 

জায়েদ খান বলেন, ‘আমার দেশের নব্বই দশকের বাংলা সিনেমার গানের সঙ্গে পারফর্ম করবো। আর আমার সঙ্গে থাকবে আমেরিকার বংশোদ্ভূত একঝাঁক মেয়ে। অনুষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত। এখানে এসে আমার দেশের মানুষের ভালোবাসায় সত্যি অনেক মুগ্ধ হয়েছি।’

অনুষ্ঠানটি শনিবার দিবাগত রাতে অনুষ্ঠিত হবে।

এ দিকে নিউইয়র্ক থেকে প্রকাশিত বাংলা সংবাদপত্র ‘ঠিকানা’য় যোগ দিয়েছেন জায়েদ খান। সেখানে প্রথমবারের মতো উপস্থাপক হিসেবে দেখা যাবে এই নায়ককে। ঠিকানার ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদনমূলক একটি টকশো উপস্থাপনা করবেন, যেখানে শোবিজ ও চলচ্চিত্রের তারকারা উপস্থিত থাকবেন।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর